ধর্ষণের অভিযোগে জর্জরিত কার্তিক মহারাজ, মঙ্গলবার হাজিরার নির্দেশ থানার
Connect with us

প্রতারণা

ধর্ষণের অভিযোগে জর্জরিত কার্তিক মহারাজ, মঙ্গলবার হাজিরার নির্দেশ থানার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ চাকরি দেওয়ার প্রতিশ্রুতিতে দিনের পর দিন যৌন নির্যাতনের অভিযোগ উঠল বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজের (Kartik Maharaj) বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে আগামিকাল অর্থাৎ মঙ্গলবার তাঁকে নবগ্রাম থানায় হাজিরা দেওয়ার নির্দেশ পাঠিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকাল ১০টার মধ্যে তাঁকে থানায় হাজির হতে হবে।

সম্প্রতি এক মহিলা লিখিত অভিযোগ দায়ের করেন নবগ্রাম থানায়। তাঁর দাবি, ২০১৩ সালে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে তাঁকে নবগ্রামের চাণক্য এলাকায় সংঘ-চালিত একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে নিযুক্ত করেন কার্তিক মহারাজ। ওই স্কুল চত্বরে থাকার জন্য তাঁকে একটি আলাদা ঘরও দেওয়া হয়। এরপর থেকেই শুরু হয় মানসিক ও শারীরিক নির্যাতন। অভিযোগকারিণীর কথায়, “এক রাতে হঠাৎ ঘরে ঢুকে পড়েন মহারাজ। বলেন, সম্পর্ক করতে হবে। আমি বাধ্য হই। এরপর বারবার এমন ঘটনা ঘটেছে।”

আরও পড়ুনঃ কসবাকাণ্ডে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম কলকাতায়, রাজ্য সরকারের বিরুদ্ধে উঠল ‘অসহযোগিতার’ অভিযোগ

অভিযোগকারী আরও জানান, মহারাজের উপর নির্ভরশীল হয়ে পড়ায় প্রতিবাদ করার সাহস পাননি। কিন্তু বছরের পর বছর ধরে চলা এই নিপীড়নের বিরুদ্ধে আর চুপ থাকতে না পেরে শেষমেশ পুলিশের দ্বারস্থ হন তিনি।

Advertisement
ads

এই ঘটনায় সোমবার নবগ্রাম থানা ও বেলডাঙ্গা থানার পুলিশ যৌথভাবে হাজিরার নোটিস নিয়ে পৌঁছয় ভারত সেবাশ্রম সংঘে (Bharat Sevashram Sangha), বেলডাঙ্গায়। সেসময় কার্তিক মহারাজ আশ্রমে না থাকায় তাঁর এক প্রতিনিধির হাতে নোটিস তুলে দেয় পুলিশ।

তদন্তে নেমেছে নবগ্রাম থানার পুলিশ। অভিযুক্ত মহারাজ হাজিরা দিলে জেরা করে পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। ঘটনাটি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Continue Reading
Advertisement