প্রকাশিত সাপ্লিমেন্টারি ভোটার তালিকা! আপনার নাম আছে তো? এখনই দেখে নিন
Connect with us

ভাইরাল খবর

প্রকাশিত সাপ্লিমেন্টারি ভোটার তালিকা! আপনার নাম আছে তো? এখনই দেখে নিন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সোমবার দীর্ঘ নাটকীয়তার পর মধ্যরাতে প্রকাশিত হলো ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা (Supplementary Voter List)। নির্বাচন কমিশন (Election Commission) জানিয়েছে, বিচারধীন (Under Adjudication) থাকা প্রায় ২৯ লক্ষ ভোটারের আবেদনের নিষ্পত্তি করে এই তালিকা প্রস্তুত করা হয়েছে। যদিও প্রযুক্তিগত সমস্যা এবং ইলেকট্রনিক স্বাক্ষর বা ই-সাইন (E-Sign) সংক্রান্ত দীর্ঘ প্রক্রিয়ার জটে তালিকা প্রকাশ হতে রাত পৌনে বারোটা বেজে যায়।

ভোটাররা কমিশনের অফিসিয়াল পোর্টাল (voters.eci.gov.in) থেকে এই তালিকা ডাউনলোড (Download) করতে পারবেন। সাইটে গিয়ে ‘অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট নম্বর ১’ বেছে নিলে নতুন নাম যুক্ত হওয়ার তথ্য এবং ‘অ্যাডজুডিকেশন ডিলিটেড লিস্ট’ থেকে বাদ যাওয়া নামের তালিকা পাওয়া যাবে। সিইও মনোজ আগরওয়াল (CEO Manoj Agarwal) স্পষ্ট করেছেন যে, কমিশন নিজস্ব কোনো সিদ্ধান্ত নেয়নি; হাইকোর্টের নির্দেশ (Court Order) মেনেই এই তালিকা জনসমক্ষে আনা হয়েছে।

যাঁদের নাম তালিকা থেকে বাদ পড়েছে, তাঁদের জন্য ১৯টি অ্যাপিলেট ট্রাইব্যুনাল (Appellate Tribunal) গঠন করা হয়েছে, যেখানে অবসরপ্রাপ্ত বিচারপতির কাছে আপিল করা যাবে। কমিশনের তথ্যানুসারে, ঝাড়গ্রাম, কালিম্পং ও বাঁকুড়ার মতো জেলাগুলোতে বিচারধীন কাজের সিংহভাগ শেষ হয়েছে। তবে ই-সাইন না হওয়ায় কতজনের নাম চূড়ান্তভাবে বাদ গেল, তা নিয়ে প্রশাসনিক (Administrative) স্তরে এখনও কিছুটা ধোঁয়াশা রয়েছে। আজ, মঙ্গলবার বিকেলের মধ্যে বিডিও ও জেলাশাসকের অফিসে এই তালিকা পৌঁছে দেওয়া হবে। পরবর্তী দফার সাপ্লিমেন্টারি লিস্ট আগামী শুক্রবার প্রকাশিত হওয়ার কথা রয়েছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement