‘ক্ষমতায় এলেই হবে ইউপি স্টাইলে এনকাউন্টার’! খড়্গপুর থেকে বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের
Connect with us

ভাইরাল খবর

‘ক্ষমতায় এলেই হবে ইউপি স্টাইলে এনকাউন্টার’! খড়্গপুর থেকে বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ২০২৬-এর বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) আবহে ফের স্বমহিমায় ধরা দিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। খড়্গপুর সদরে নির্বাচনী প্রচারে বেরিয়ে রাজ্য পুলিশকে (West Bengal Police) সরাসরি নিশানা করে এক বিস্ফোরক মন্তব্য করেন তিনি। তাঁর সাফ দাবি, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলেই পুলিশের কাজের ধরণ আমূল বদলে যাবে এবং উত্তরপ্রদেশের আদলে কঠোর এনকাউন্টার (UP Style Encounter) নীতি নেওয়া হবে।

বৃহস্পতিবার প্রচারে গিয়ে দিলীপ ঘোষ অভিযোগ করেন, বর্তমানে রাজ্যের পুলিশ শাসক দলের প্রভাবে কাজ করছে এবং অপরাধীদের সঙ্গে যোগসাজশ (Collusion) রেখে বিরোধীদের কোণঠাসা করার চেষ্টা চালাচ্ছে। তাঁর মতে, ৪ মে-র পর পরিস্থিতি পুরোপুরি পাল্টে যাবে। দিলীপের ভাষায়, “যে পুলিশ এখন গুন্ডা-মাফিয়াদের সাথে ওঠাবসা করছে এবং চোর নেতাদের পাশে দাঁড়াচ্ছে, বিজেপি ক্ষমতায় এলে তারাই অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা (Strict Action) নেবে। প্রয়োজনে এনকাউন্টার হবে এবং অপরাধীদের জেলেই ঠাঁই হবে।”

এলাকার গুন্ডারাজ দমনে নিজের আত্মবিশ্বাসের (Confidence) কথা জানিয়ে তিনি বলেন, আগেও তিনি মাফিয়াদের বিরুদ্ধে লড়েছেন। তবে এবার প্রশাসনিক স্তরে পদক্ষেপ (Administrative Action) নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে বলে ইঙ্গিত দেন তিনি। এদিন বিজেপি কর্মীদের ভয় দেখানো এবং গুলি চালানোর হুমকির বিরুদ্ধেও পালটা সরব হন দিলীপ। নিজের রাজনৈতিক শৈলী (Political Style) নিয়ে ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, যারা ভয় পায় তাদের ভয় দেখানোই তাঁর নীতি। এই হুঁশিয়ারি ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক (Controversy) দানা বাঁধতে শুরু করেছে।