সোশ্যাল মিডিয়ায় আনন্দের ঘোষণা, সিদ্ধার্থ-কিয়ারার ঘরে এল নতুন অতিথি
Connect with us

বিনোদন

সোশ্যাল মিডিয়ায় আনন্দের ঘোষণা, সিদ্ধার্থ-কিয়ারার ঘরে এল নতুন অতিথি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra) ও কিয়ারা আডবানি (Kiara Advani)-র জীবনে এল খুশির খবর। তাঁদের ঘর আলো করে এল একটি কন্যাসন্তান। মঙ্গলবার রাতে প্রথম খবর প্রকাশ্যে এলেও বুধবার দুপুরে এই সুখবর আনুষ্ঠানিকভাবে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন এই তারকা দম্পতি। লিখলেন, “চিরতরে বদলে গেল আমাদের জীবন, আমাদের ঘরে এসেছে লক্ষ্মী।”

গত ১২ জুলাই দুপুরে কিয়ারা হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই অনুরাগীদের চোখ ছিল আপডেটের দিকে। অবশেষে ১৫ জুলাই রাতে মা-বাবা হওয়ার আনন্দ ভাগ করে নিলেন দুই তারকা। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সদ্যোজাত ও কিয়ারা দু’জনেই সুস্থ আছেন।

 

View this post on Instagram

 

A post shared by Sidharth Malhotra (@sidmalhotra)

Advertisement
ads

বুধবার সকালেই নবজাতিকাকে দেখতে হাসপাতালে পৌঁছন সিদ্ধার্থের বাবা-মা। এদিকে, দম্পতির পোস্টেই উপচে পড়ছে শুভেচ্ছার বন্যা। বন্ধু ও পরিচালক करण জौहर (Karan Johar) ইনস্টা-স্টোরিতে লিখেছেন, “This is the best feeling ever. Lots of love and blessings to you both.” অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra), সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)-সহ বলিউডের অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন।

আরও পড়ুনঃ রোহিঙ্গা ইস্যুতে কমিশনের দ্বারস্থ শুভেন্দু, ভোটার তালিকা শুদ্ধ করার দাবি বিজেপির

মজার বিষয়, সিদ্ধার্থের প্রাক্তন আলিয়া ভাটও আগেই কিয়ারার জন্য নবজাতকের জামা-কাপড় ও খেলনা পাঠিয়েছিলেন। সেই উপহারে কৃতজ্ঞতা জানিয়েছিলেন কিয়ারা।

Advertisement
ads

উল্লেখযোগ্যভাবে, চলতি বছরের ফেব্রুয়ারিতেই মা হতে চলেছেন বলে জানান কিয়ারা। শোনা গিয়েছিল, এই কারণেই ‘ডন ৩’ থেকে সরে দাঁড়ান তিনি। এমনকি কান ফিল্ম ফেস্টিভ্যালে অন্তঃসত্ত্বা অবস্থায় রেড কার্পেটে হেঁটে তৈরি করেন a proud and iconic moment

এই নতুন অধ্যায়ে, বলিউডে আরও এক নতুন ‘স্টার কিড’-এর আগমন ঘটল, আর সিদ্ধার্থ-কিয়ারা হলেন সম্পূর্ণ এক সুখী পরিবার।

Continue Reading
Advertisement