নেপালের হিংসাত্মক পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ মোদীর, শান্তির আবেদন
Connect with us

দেশের খবর

নেপালের হিংসাত্মক পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ মোদীর, শান্তির আবেদন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ নেপালে (Nepal) চলমান অস্থিরতা ও হিংসার (Violence) আবহে উদ্বেগ প্রকাশ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। নেপালের সংসদ ভবনে আগুন, আন্দোলনে ২০ জনের ওপরে মৃত্যু, সরকারের পতন ও বিশৃঙ্খলার মধ্যেই এক্স (X) হ্যান্ডেলে তিনি শান্তির (Peace) আবেদন জানান নেপালের নাগরিকদের কাছে।

প্রধানমন্ত্রী লেখেন, “হিমাচল প্রদেশ ও পঞ্জাব সফর শেষে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির (Cabinet Committee on Security) বৈঠকে নেপালের পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নেপালে এত সংখ্যক যুবকের মৃত্যু হৃদয় বিদারক (Heartbreaking)। আমি গভীরভাবে উদ্বিগ্ন। শান্তি ও স্থিতাবস্থা (Stability) নেপালের জন্য যেমন গুরুত্বপূর্ণ, ভারতের কাছেও তেমনই অগ্রাধিকারপ্রাপ্ত। আমি নেপালের ভাই-বোনেদের কাছে বিনীতভাবে আহ্বান জানাই—শান্তির পথে এগিয়ে চলুন।”

উল্লেখ্য, সপ্তাহের শুরু থেকেই সোশ্যাল মিডিয়া ব্যান (Social Media Ban) ও সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে নেপালের যুব সমাজ। দেশজুড়ে বিক্ষোভ, সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পুলিশের গুলিতে প্রাণ হারান অন্তত ২০ জন। এরপরই দেশজুড়ে কার্ফু (Curfew) জারি হয়।

Advertisement
ads

সোমবার রাত থেকে সোশ্যাল মিডিয়া খুলে দেওয়া হলেও, অশান্তি থামেনি। বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দেন সংসদ ভবনে (Parliament Building)। হিংসা এতটাই চরমে পৌঁছায় যে, প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি (K.P. Sharma Oli) ও একাধিক মন্ত্রী পদত্যাগ করে দেশ ছাড়েন। মারধরের শিকার হন অর্থমন্ত্রী। এমনকি আগুনে পুড়ে মৃত্যু হয় এক প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীরও।

নেপালের এই অস্থির পরিস্থিতি ঘিরে শুধু আন্তর্জাতিক মহল নয়, ভারতের তরফেও উদ্বেগ প্রকাশ করা হলো প্রধানমন্ত্রীর স্তর থেকে। শান্তি ফিরুক, এটাই এখন সকলের কামনা।

Continue Reading
Advertisement