দেশের খবর
হিন্দু পুলিশ অফিসারকে পুড়িয়ে মারার ‘স্বীকারোক্তি’, ভারতে আটক বাংলাদেশি ছাত্রনেতা মেহেদি হাসান
ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশের বিতর্কিত ছাত্রনেতা (Student Leader) মেহেদি হাসানকে ভারতের দিল্লি বিমানবন্দরে আটক করার খবর সামনে এসেছে। বাংলাদেশি সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, দিল্লি থেকে ইন্ডিগোর (IndiGo) বিমানে ঢাকা ফেরার কথা ছিল তাঁর। কিন্তু বিমানবন্দরে ইমিগ্রেশন (Immigration) দপ্তরে তাঁকে আটকে দেওয়া হয়। দিল্লিতে অবস্থিত বাংলাদেশি হাইকমিশন (High Commission) বিষয়টি নিশ্চিত করেছে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক (General Secretary) এই মেহেদি হাসান। তাঁর বিরুদ্ধে অভিযোগ, হাসিনা বিরোধী আন্দোলনের সময় হবিগঞ্জের বানিয়াচং থানায় এসআই (SI) সন্তোষ চৌধুরীকে পুড়িয়ে মারার ঘটনায় তিনি সরাসরি যুক্ত ছিলেন। সম্প্রতি একটি ভিডিও (Video) ভাইরাল হয়েছিল, যেখানে শায়েস্তাগঞ্জ থানার ভেতরে বসে পুলিশ আধিকারিককে আঙুল উঁচিয়ে শাসাতে (Threaten) দেখা যায় মেহেদিকে। সেখানে তিনি দম্ভভরে স্বীকার করেছিলেন, “বানিয়াচং থানা আমরাই পুড়িয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু জ্বালাই দিয়েছিলাম।” এই ভিডিও ঘিরেই শুরু হয়েছিল তীব্র বিতর্ক (Controversy)।
পুলিশকে কাজে বাধা দেওয়ার অভিযোগে আগে গ্রেফতার করা হলেও পরদিনই জামিন (Bail) পেয়ে যান এই তথাকথিত বিপ্লবী নেতা। এরপরই তিনি ফিনল্যান্ডে যাওয়ার ভিসা (Visa) সংগ্রহের উদ্দেশ্যে ভারতে আসেন। ১৭ ফেব্রুয়ারি দিল্লির ভিএফএস (VFS) সেন্টারে তাঁকে দেখা যায়। সেখান থেকে বাংলাদেশে ফেরার পথেই ইমিগ্রেশন পুলিশ তাঁকে আটক করে। পুলিশের কাজে বাধা দেওয়া এবং খুনের দায় স্বীকারের মতো গুরুতর অভিযোগ মাথায় নিয়ে তাঁর ভারত সফর এবং বর্তমান আটক হওয়ার ঘটনাটি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
