জাতীয় সড়কে দুর্ঘটনা এড়াতে সচেতনতা শিবির পুলিশ প্রশাসনের পক্ষ থেকে
Connect with us

উত্তর দিনাজপুর

জাতীয় সড়কে দুর্ঘটনা এড়াতে সচেতনতা শিবির পুলিশ প্রশাসনের পক্ষ থেকে

Dipa Chakraborty

Published

on

ইটাহার, ৫ জুলাই : জাতীয় সড়কে পথ দূর্ঘটনা এড়াতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পথ নিরাপত্তা বিষয়ক সচেতনতা মূলক শিবিরের আয়োজন করা হল ইটাহারে। সোমবার উত্তর দিনাজপুর জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে ও ইটাহার থানার পুলিশ প্রশাসনের সহযোগিতায় ইটাহার বিডিও অফিসের সভাকক্ষে ইটাহার ব্লকের বিভিন্ন এলাকার টোটো চালকদের নিয়ে এই শিবিরের আয়োজন করা হয়।

উল্লেখ্য, দিনের পর দিন জাতীয় সড়কে পথ দূর্ঘটনা বেড়ে চলেছে। ইতিমধ্যে পথ দূর্ঘটনা এড়াতে জাতীয় সড়কে টোটো চলাচল নিষিদ্ধ করা হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। তবুও টোটো চালকরা প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে বেআইনি ভাবে জাতীয় সড়কে চলাচল করতে গিয়ে মাঝে মধ্যে পথ দূর্ঘটনার শিকার হচ্ছে। তাই জাতীয় সড়কে দুর্ঘটনা এড়াতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জাতীয় সড়কে টোটো চলাচলের নানান দিক নিয়ে সচেতন করার পাশাপাশি জাতীয় সড়কে টোটো চলাচল না করে নির্দিষ্ট পথ দিয়ে যাতায়াত করা সহ পথ নিরাপত্তার বিভিন্ন দিক নিয়ে ব্লকের শতাধিক টোটো চালকদের এদিন সচেতন করা হয় প্রশাসনের পক্ষ থেকে। এসডিপিও রাইডেন লেপচা, ট্রাফিক ডিএসপি লেওয়াং তামাং, ইটাহার থানার আইসি দিপঙ্কর বিশ্বাস, ইটাহার থানার ট্রাফিক ওসি অভিজিৎ দত্ত, ট্রাফিক পুলিশ আধিকারিক দীপঙ্কর ঘোষ সহ অন্যান্যরা পুলিশ আধিকারিকেরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচীতে।

আরও খবর পড়ুন : লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু মোটরবাইক চালকের

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *