শাহের সভায় আচমকাই বেজে উঠল তৃণমূলের খেলা হবে গান
Connect with us

ভোটের খবর

শাহের সভায় আচমকাই বেজে উঠল তৃণমূলের খেলা হবে গান

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ২৩ মার্চ : বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী সহ অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরা একে একে রাজ্যে এসে জনসভা করছেন দলীয় প্রার্থীদের সমর্থনে।

সেই মর্মে মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় ছিল স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের জনসভা। তবে সভা শুরুর আগেই আচমকা লাউডস্পিকারে গোটা এলাকা জুড়ে গমগম করে বাজতে শুরু করল, “তৃণমূলের খেলা হবে” গান।এরপর শোরগোল পড়ে যায় চতুর্দিকে। যদিও ভুল বুঝতে পেরে দ্রুত বন্ধ করে হয় গান। কিন্তু ততক্ষণে ১৬ সেকেন্ড পেরিয়ে গিয়েছে। নেটমাধ্যমে ‘ভাইরাল’ হতে যা যথেষ্ট।উল্লেখ্য, মঙ্গলবার সকাল থেকেই গোসাবার কিষাণ মান্ডির ময়দানে অমিত শাহের সভার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলছিল। মাইক টেস্টিং থেকে শুরু করে সাউন্ড চেক, চেয়ার পাতা থেকে এলাকা স্যানিটাইজ করার কাজ তখন জোরকদমে চলছে। আর তখনই ঘটে বিপত্তি। আচমকাই খেলা হবে স্লোগান বাজতে থাকে গেরুয়া মোড়া সভা মঞ্চে।যদিও ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়, “মাইক চেকিং চলছিল। যে সংস্থা এবং কর্মীরা দায়িত্বে ছিলেন, তাঁরা পরীক্ষা করছিলেন। ভুলবশত গানটি বেজে ওঠে। বিজেপি-র কেউ এর সঙ্গে জড়িত নয়। এটা সম্পূর্ণ অজান্তেই হয়েছে।”

Continue Reading
Advertisement