৮ দিনের লড়াই শেষে মৃত্যু মাগুরার ধর্ষিতা নাবালিকার
Connect with us

বিশ্বের খবর

৮ দিনের লড়াই শেষে মৃত্যু মাগুরার ধর্ষিতা নাবালিকার

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: ৮ দিনের লড়াই শেষে মৃত্যু মাগুরার ধর্ষিতা নাবালিকার আজ অর্থাৎ বৃহস্পতিবার দুপুর ১ টায় নির্যাতিতা নাবালিকাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ওই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে দিদির স্বামী, শ্বশুর ও ভাসুরের বিরুদ্ধে।

এদিকে সেদেশের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, আগামী ৭দিনের মধ্যে শুরু হবে ধর্ষণ মামলার বিচার প্রক্রিয়া। আজই নাবালিকার ময়নাতদন্ত করা হবে। আগামী পাঁচ দিনের মধ্যেই ডিএনএ রিপোর্ট পাওয়া যাবে। সাতদিনের মধ্যে বিচারকাজ শুরু হবে।

ঘটনার সূত্রপাত ৬ মার্চ। জানা গিয়েছে, দিদির শ্বশুরবাড়িতে ঘুরতে গিয়েছিল ৮ বছরের ওই নাবালিকা। সেখানে দিদির শ্বশুর, ভাসুর ও দিদির স্বামী ওই নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। মেয়েটি চিৎকার আর্তনাদ করলে তার গলা টিপেও ধরা হয়। কিন্তু বরাতজোরে প্রাণে বেঁচে যায় নাবালিকা।

আরও পড়ুন-

Advertisement
ads ads

এরপর নির্যাতিতা নাবালিকাকে গুরুতর অসুস্থ অবস্থায় ফরিদপুর মেডিক্য়ালে নিয়ে যায় পরিবার। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রেফার করা হয় ঢাকা মেডিক্যালে। এরপরই প্রকাশ্যে আসে নারকীয় ঘটনা। এদিন বৃহস্পতিবার সকালে একবার কার্ডিয়াক অ্যারেস্ট দেওয়া হয় তাকে। সিপিআর দেওয়ার পর একবার হৃৎস্পন্দন ফিরে আসে। দুপুরে ফের কার্ডিয়াক অ্যারেস্ট দেওয়া হয়, এরপর সিপিআর দিয়েও কোনও লাভ হয়নি। তারপর মেয়েটিকে মৃত বলে ঘোষণা করা হয়।

ঘটনায় ইতিমধ্যেই মৃতার ভগ্নিপতি, বোনের শ্বশুর, শাশুড়ি ও ভাসুরকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে সরব নির্যাতিতার মা।

আরও পড়ুন-

Advertisement
ads ads