ছবি সহ পাক জঙ্গিদের মুখোশ খুলে দিল সেনা, পহেলগাম হামলার বদলা সম্পূর্ণ
Connect with us

দেশের খবর

ছবি সহ পাক জঙ্গিদের মুখোশ খুলে দিল সেনা, পহেলগাম হামলার বদলা সম্পূর্ণ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পহেলগাম হামলার মূলচক্রীদের মৃত্যুর মধ্য দিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বড় সাফল্য পেল ভারত। ‘অপারেশন মহাদেব’ (Operation Mahadev) অভিযানে তিন জঙ্গিকে খতম করল যৌথ বাহিনী। নিহতদের মধ্যে অন্যতম লস্কর-ই-তইবার শীর্ষ কমান্ডার হাসিম মুসা, যিনি ২২ এপ্রিলের ভয়াবহ হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন। বাকি দুই জঙ্গি— পাকিস্তানি নাগরিক হাবিব তাহির ও জিবরান। সেনা সূত্রে খবর, অভিযানে উদ্ধার হওয়া অস্ত্র-গোলাবারুদ বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে, এগুলিই পহেলগাম হামলায় ব্যবহৃত হয়েছিল।

সোমবার শ্রীনগরের দাচিগাঁও অরণ্য এলাকায় সেনার ৪ প্যারা রেজিমেন্ট একটি তাঁবুতে বিশ্রামরত অবস্থায় ওই তিন জঙ্গিকে ধরে ফেলে। গুলির লড়াই শুরু হতেই ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। গোয়েন্দা তথ্য বলছে, ১১ জুলাই বৈসরন অঞ্চলে একটি চীনা স্যাটেলাইট ফোনের সিগন্যাল ধরা পড়ে। সেই সূত্র ধরেই সেনা ও নিরাপত্তা বাহিনী গত কয়েক সপ্তাহ ধরে দাচিগাঁওয়ের পাহাড়ি জঙ্গলে নজরদারি চালায়।

আরও পড়ুনঃ ক্লাস সেভেনের ছাত্রী, এখন এক সন্তানের মা! প্রাপ্তবয়স্ক কনটেন্টে আসক্তি টানছে অকাল সংসারে

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) মঙ্গলবার লোকসভায় জানান, “এই তিনজনের পাকিস্তানের সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে, এবং তাদের কাছ থেকে পাকিস্তানি ভোটার কার্ড, বিদেশি চকোলেট সহ একাধিক প্রমাণ মিলেছে।” তিনি আরও জানান, এর আগেই দুই কাশ্মীরি নাগরিক — পরভেজ আহমদ জোথার ও বশির আহমদ — যারা জঙ্গিদের আশ্রয় ও খাবারের জোগান দিত, তাদের গ্রেফতার করেছে এনআইএ।

Advertisement
ads

বিশেষজ্ঞদের মতে, ‘অপারেশন সিঁদুর’-এর পর এই পাল্টা হামলা ভারত সরকারের দৃঢ় মনোভাবের পরিচয়। পাকিস্তানের মদতে উপত্যকায় জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে এই প্রত্যাঘাত কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Continue Reading
Advertisement