কলকাতা
রাজ্য পুলিশ নিয়োগ পরীক্ষায় অতিরিক্ত মেট্রো, রবিবার সকাল ৭টা থেকে পরিষেবা
ডিজিটাল ডেস্কঃ আগামী রবিবার, ১২ অক্টোবর রাজ্য পুলিশে (State Police) নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। এই পরীক্ষায় হাজার হাজার পরীক্ষার্থী অংশ নেবেন। তাঁদের যাতায়াতের সুবিধার্থে কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ বিশেষ উদ্যোগ নিয়েছে। পরীক্ষার দিনে বাড়তি মেট্রো পরিষেবা চালু করা হচ্ছে ব্লু এবং গ্রিন লাইনে।
কলকাতা মেট্রো এক বিজ্ঞপ্তি (Official Notification) জারি করে জানিয়েছে, সাধারণত প্রতি রবিবার যেখানে সকাল ৯টা থেকে মেট্রো পরিষেবা শুরু হয়, সেদিন তা সকাল ৭টা থেকে শুরু হবে। এছাড়া, মোট ৮টি অতিরিক্ত ট্রেন চালানো হবে।
ব্লু লাইন (Blue Line): দক্ষিণেশ্বর – শহিদ ক্ষুদিরাম
এই রুটে সাধারণত ১৩০টি মেট্রো চলে প্রতি রবিবার। এবার তার সঙ্গে যুক্ত হবে ৮টি অতিরিক্ত ট্রেন।
সময়সূচি:
-
সকাল ৭:০০ – নোয়াপাড়া (Noapara) থেকে শহিদ ক্ষুদিরাম (Shahid Khudiram) গামী প্রথম মেট্রো
-
সকাল ৭:০৪ – শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর (Dakshineswar) গামী মেট্রো
-
সকাল ৭:২০ – দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম গামী প্রথম মেট্রো
গ্রিন লাইন (Green Line): সল্টলেক সেক্টর ফাইভ – হাওড়া ময়দান
এই রুটে প্রতি রবিবার যেখানে ১০৪টি মেট্রো চলে, এবার চলবে ১১২টি মেট্রো। পরিষেবা শুরু হবে সকাল ৭টা থেকেই।
সময়সূচি:
-
সকাল ৭:০০ – হাওড়া ময়দান (Howrah Maidan) থেকে সল্টলেক সেক্টর ফাইভ (Salt Lake Sector V) গামী মেট্রো
-
সকাল ৭:০২ – সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান গামী মেট্রো
উভয় লাইনেই শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন হয়নি।
গ্রিন লাইনে ট্রেনের ফ্রিকোয়েন্সি আরও কমিয়ে আনা হয়েছে, অর্থাৎ আধঘণ্টার বদলে আরও দ্রুত পাওয়া যাবে মেট্রো।
কলকাতা মেট্রো কর্তৃপক্ষ আশাবাদী যে, এই বাড়তি পরিষেবার ফলে পরীক্ষার্থীদের পাশাপাশি সাধারণ যাত্রীরাও উপকৃত হবেন।
