ভাইরাল খবর
নিজের অফিসারেই কি আস্থা নেই কমিশনের? ভোটের প্রাক্কালে নন্দীগ্রামে ফের পুলিশি বদলি
ডিজিটাল ডেস্কঃ ২০২৬ বিধানসভা নির্বাচনের (Assembly Election) প্রথম দফার ভোটের মাত্র ৪৮ ঘণ্টা আগে নজিরবিহীন পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষককে (Police Observer) হঠাৎই সরিয়ে দেওয়া হলো। হিতেশ চৌধুরীর জায়গায় নতুন পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অখিলেশ সিংহকে। কেন ভোটের দোরগোড়ায় দাঁড়িয়ে নিজের বসানো অফিসারের ওপর আস্থা (Trust) হারালো কমিশন, তা নিয়ে প্রশাসনিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।
প্রসঙ্গত, গতকালই নন্দীগ্রাম থানার ওসির পক্ষপাতিত্বের (Biasness) অভিযোগ তুলে হিতেশ চৌধুরীকে চিঠি দিয়েছিল তৃণমূল কংগ্রেস। শাসকদলের অভিযোগ ছিল, পুলিশি নিষ্ক্রিয়তার কারণে তৃণমূল কর্মীরা আক্রান্ত হচ্ছেন। এরপরই আজ মঙ্গলবার কমিশন হিতেশ চৌধুরীকে সরিয়ে অবিলম্বে অখিলেশ সিংহকে দায়িত্ব নেওয়ার নির্দেশ (Order) দিয়েছে। যদিও কমিশনের পক্ষ থেকে এই বদলির কোনো নির্দিষ্ট কারণ জানানো হয়নি।
শুভেন্দু অধিকারী বনাম পবিত্র করের এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের (Contest) কেন্দ্রে আইনশৃঙ্খলা (Law and Order) বজায় রাখাই এখন কমিশনের প্রধান লক্ষ্য। উল্লেখ্য, এই প্রথম নয়, এর আগে মালদহ ও জঙ্গিপুরেও পর্যবেক্ষক বদল করেছে কমিশন। নন্দীগ্রামে আগামী ২৩ এপ্রিল, বৃহস্পতিবার ভোটগ্রহণ। তার ঠিক আগেই এই রদবদল নির্বাচনী উত্তাপকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।

