হঠাৎ হাইকোর্টে হাজিরি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোন মামলা নিয়ে সাসপেন্স?
Connect with us

কলকাতা

হঠাৎ হাইকোর্টে হাজিরি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোন মামলা নিয়ে সাসপেন্স?

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সোমবার সকালে আচমকাই কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) হাজির হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সকাল ১১টা ১৫ মিনিট নাগাদ হাইকোর্টের ই-গেট দিয়ে প্রবেশ করেন তিনি। সঙ্গে ছিলেন নিরাপত্তারক্ষীরা। সরাসরি অ্যাকাউন্টস সেকশনে চলে যান, যেখানে মামলার নথিপত্র সংরক্ষিত ও দাখিল করা হয়। প্রায় ১৫ মিনিট সেখানে অবস্থান করার পর অভিষেক আদালত চত্বর ত্যাগ করেন।

সূত্রের খবর, ডায়মন্ডহারবারে ভোট পরবর্তী হিংসা ও কারচুপির অভিযোগে আদালতে মামলা দায়ের করেছিলেন বিজেপি প্রার্থী অভিজিৎ দাস (Abhijit Das)। এই মামলাতেই হলফনামায় স্বাক্ষর করতে হাজির হয়েছিলেন অভিষেক।

আদালতে উপস্থিতির সময় কিছু অতি উৎসাহী তৃণমূল পন্থী আইনজীবী তাঁকে ঘিরে ভিড় করার চেষ্টা করলে অভিষেক তাঁদের থামান। বেরোতে গেলে ছবির ও সেলফির আবদার জানানো হয়, তবে হাসিমুখে তা গ্রহণ করে দ্রুত গাড়িতে ওঠেন তিনি।

Advertisement
ads
Continue Reading
Advertisement