কয়লা পাচার কান্ডে শুভেন্দু অধিকারীর মন্তব্যে পাল্টা টুইট করলো অভিষেক বন্দ্যোপাধ্যায়
Connect with us

রাজনীতি

কয়লা পাচার কান্ডে শুভেন্দু অধিকারীর মন্তব্যে পাল্টা টুইট করলো অভিষেক বন্দ্যোপাধ্যায়

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৫ এপ্রিল : একুশের বিধানসভা নির্বাচনে একে অপরকে শব্দবাণে বিঁধছে শাসক বিরোধী সকলে। এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে কয়লা পাচার। ওই কয়লা নিয়ে নিত্যদিন তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তুলছে বিজেপি। দলের যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কয়লা পাচার কান্ডের পাণ্ডা বলে ক্রমাগত আক্রমণ করে চলেছেন শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারীর বিস্ফোরক অভিযোগের পর অবশেষে কয়লাকাণ্ড নিয়ে মুখ খুললেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।সোমবার টুইটারে তৃণমূল সাংসদ লিখেছেন, “সমস্ত কয়লা খনি ও সম্পত্তি সরাসরি কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন। আর তার নিরাপত্তায় রয়েছে কেন্দ্রীয় সংস্থা। যদি বিজেপি ভাবে এখান থেকে তৃণমূল কংগ্রেসের নেতারা অবৈধভাবে ব্যবহার করে টাকা পায়, তাহলে কেন্দ্র চুপ করে বসে না থেকে তদন্ত করে মূল অপরাধীদের ধরুক যারা জাতীয় সম্পত্তির নিরাপত্তা দিতে ব্যর্থ।”এদিকে একই প্রশ্ন তুলে কেন্দ্রীয় কয়লামন্ত্রীর পদত্যাগ দাবি করলেন তৃণমূল নেতা ব্রাত্য বসু।সোমবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে ব্রাত্য বসু বলেন, “কয়লা খনি কেন্দ্রের। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী পাহাড়া দেয়। BJP বলছে তৃণমূল নাকি ৯০০ কোটি টাকা নিয়েছে। তাহলে কত কোটি টাকা কয়লা মন্ত্রী নিয়েছেন? এই অভিযোগের ভিত্তিতে কয়লা মন্ত্রীর পদত্যাগ করা উচিত।”উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি বিতর্কিত অডিও টেপ প্রকাশ্যে আসার পরেই শনিবার অশোক মিশ্রকে নয়াদিল্লি থেকে গ্রেফতার করে ইডি। দিল্লিতে ইডি-র সদর দফতরে আইসি অশোক মিশ্রকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হয়েছিল। এরপরেই তাঁকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন শুভেন্দু দাবি করেন, “মুখ্যমন্ত্রীর ভাইপোকে কেন্দ্র করে অনেকগুলি কথোপকথন সামনে এসেছে। সেগুলো সব আমরা সামনে আনব।” সেই অডিও টেপও শুভেন্দু প্রকাশ্যে আনেন। বিজেপির এই অভিযোগ নস্যাৎ করে রাজ্যের শাসকদল। তাদের তরফে দাবি করা হয়, প্রথম দু’দফার ভোটে হারের ইঙ্গিত পেতেই বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। অডিও ক্লিপের সত্যতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল শাসক শিবিরের তরফে। আজ পালটা চাপ সৃষ্টির পথে হাঁটলেন অভিষেক। সেই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, সিবিআইয়ের তদন্ত চলাকালীন অডিও রেকর্ড ফাঁসের প্রতিবাদে ফৌজদারি মামলা দায়ের করবে তৃণমূল।

Continue Reading
Advertisement