ভাইরাল খবর
SIR প্রস্তুতি নিয়ে সর্বস্তরের নেতা-কর্মীদের জরুরি বৈঠকে ডাকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
ডিজিটাল ডেস্কঃ বঙ্গে SIR (Special Intensive Revision) প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই ২৮ অক্টোবর থেকে চলছে BLO (Booth Level Officer)-দের প্রশিক্ষণ পর্ব, যা চলবে আগামী ৪ নভেম্বর পর্যন্ত। এই প্রেক্ষাপটে, BLA (Block Level Agent)-দের নিয়ে জরুরি প্রস্তুতি বৈঠকে বসতে চলেছে তৃণমূল কংগ্রেস।
সূত্রের খবর অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর থেকেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) দফায় দফায় প্রশিক্ষণ পর্বের সূচনা করবেন। তবে মূল বৈঠকটি হওয়ার কথা শুক্রবার বিকেল সাড়ে ৪টায়, ভারচুয়াল (Virtual) মাধ্যমে। তাতে মন্ত্রী, সাংসদ, বিধায়ক থেকে ব্লক স্তরের নেতা-কর্মীরা উপস্থিত থাকবেন।
অভিষেক নিজেই সেখানে বোঝাবেন, কীভাবে SIR প্রক্রিয়ার কাজে দলকে আরও শক্তিশালীভাবে অংশ নিতে হবে। তৃণমূলের দাবি, ভোটার তালিকার (Voter List) সংশোধন প্রক্রিয়ায় (Revision Process) এক জনও বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায়, তা নিশ্চিত করতে হবে।
দল জানিয়েছে, প্রতিটি বুথের (Booth) জন্য যথেষ্ট BLA-2 তাদের হাতে রয়েছে। এমনকি যাঁরা এতদিন ভোটার তালিকা স্ক্রুটিনির (Scrutiny) কাজ করেছেন, যাঁরা এলাকার প্রতিটি ভোটারকে ভালোভাবে চেনেন, তাঁদেরও BLO এবং দলের এজেন্টদের সঙ্গে যুক্ত রাখা হচ্ছে।
অভিজ্ঞ এজেন্টদের রাখা হয়েছে তাঁদের পূর্বের দায়িত্বে, তবে কিছু ক্ষেত্রে যোগ্যতার ভিত্তিতে কিছু পরিবর্তন আনা হয়েছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের (Assembly Election) প্রস্তুতিতে এই SIR প্রক্রিয়া বিশেষভাবে নির্ণায়ক ভূমিকা নেবে।
আজ থেকেই বিভিন্ন স্তরে বিএলএ-দের (BLA) প্রশিক্ষণ শুরু হচ্ছে, যার নেতৃত্বে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে। শুক্রবারের ভারচুয়াল বৈঠকে অংশ নেবেন প্রায় ৬,০০০-এর বেশি দলের নেতা-কর্মী—মন্ত্রী, সাংসদ, বিধায়ক ও ব্লক পর্যায়ের সদস্যরা।
বুথ স্তরের এজেন্টদের (Booth Agents) কাজ কীভাবে আরও কার্যকরভাবে সম্পন্ন করা যায়, তা ব্যাখ্যা করবেন অভিষেক নিজেই। দলের বক্তব্য, এসআইআরের (SIR) মাধ্যমে এক জনও বৈধ ভোটার যাতে বাদ না পড়ে, সেই লক্ষ্যে এই প্রস্তুতি বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ।


