বিজেপি নেতার বিতর্কিত মন্তব্য: ‘দশটি মুসলিম মেয়েকে হিন্দু করলে মিলবে চাকরি
Connect with us

ধর্ম

বিজেপি নেতার বিতর্কিত মন্তব্য: ‘দশটি মুসলিম মেয়েকে হিন্দু করলে মিলবে চাকরি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সিদ্ধার্থনগর (Siddharthnagar) জেলার দোমারিয়াগঞ্জের (Domariaganj) প্রাক্তন বিজেপি (BJP) বিধায়ক রাঘবেন্দ্র প্রতাপ সিংয়ের (Raghvendra Pratap Singh) এক মন্তব্য ঘিরে ব্যাপক বিতর্ক ছড়িয়েছে। এক স্থানীয় সভায় তিনি প্রকাশ্যে বলেন— “যে হিন্দু (Hindu) যুবক দশটা মুসলিম (Muslim) মেয়েকে ফুসলে তাঁদের ধর্ম বদলে (Conversion) হিন্দু বানাবে, তাকে চাকরির (Job) গ্যারান্টি দেওয়া হবে।”

সভায় উপস্থিত হিন্দু ছেলেদের উদ্দেশে রাঘবেন্দ্র বলেন, “কম সে কম দশ মুসলমান লেড়কি লাও!” তিনি আশ্বাস দেন, ওই মেয়েদের সঙ্গে তাঁদের বিয়ে (Marriage), নিরাপত্তা (Security) এবং চাকরির ব্যবস্থাও করে দেবেন। তাঁর মন্তব্যের পর সভামঞ্চে কয়েকজন যুবক হাত তুলে “জয় শ্রী রাম (Jai Shri Ram)” ধ্বনি দেন।

রাঘবেন্দ্র প্রতাপের বক্তব্যের ভিডিও (Video) ভাইরাল (Viral) হতেই শুরু হয়েছে রাজনৈতিক ঝড়। বিজেপি (BJP) যদিও মন্তব্যের দায় নিতে নারাজ, কিন্তু রাঘবেন্দ্র নিজের অবস্থান থেকে একচুলও সরেননি। তিনি জানিয়েছেন, তাঁর উদ্দেশ্য ছিল এলাকাবাসীকে সতর্ক করা। তাঁর দাবি, ওই অঞ্চলে মুসলিমরা (Muslims) সংখ্যাগুরু (Majority), এবং মুসলিম ছেলেরা হিন্দু মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে (Love Trap) ধর্ম পরিবর্তনে (Religious Conversion) বাধ্য করছে।

Advertisement
ads

প্রাক্তন বিধায়কের যুক্তি, “একটা হিন্দু মেয়ে মুসলিম ছেলের সঙ্গে পালিয়ে গেলে তা গোটা হিন্দু সমাজের অপমান। তাই প্রতিশোধ (Revenge) হিসেবে অন্তত দশটা মুসলিম মেয়ে এনে হিন্দু করতে হবে।” তিনি যোগ করেন, “আমরা বিয়ে, নিরাপত্তা, চাকরি—সবকিছুই ব্যবস্থা করে দেব।”

সম্প্রতি ওই অঞ্চলের দুই হিন্দু মেয়ে মুসলিম যুবকদের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেছেন— সেই প্রসঙ্গ টেনেই রাঘবেন্দ্রর বক্তব্য। তিনি আরও বলেন, “আগে হিন্দুরা ভয় পেত, কিন্তু যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) আমলে হিন্দুদের আর ভয় নেই।”

তবে কংগ্রেস (Congress), সমাজবাদী পার্টি (Samajwadi Party) এবং মায়াবতীর (Mayawati) দল একযোগে রাঘবেন্দ্র প্রতাপের মন্তব্যের তীব্র নিন্দা করেছে। তাঁদের অভিযোগ— এটি উসকানিমূলক (Provocative), বিভাজনমূলক (Divisive) এবং লজ্জাজনক (Shameful) মন্তব্য। তাঁরা তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা (Strict Action) নেওয়ার দাবি তুলেছেন।

Advertisement
ads
Continue Reading
Advertisement