শুক্রবার প্রকাশিত হবে উচ্চমাধ্যমিক সেমিস্টার পরীক্ষার ফল, জানুন কখন ও কীভাবে দেখা যাবে
Connect with us

ভাইরাল খবর

শুক্রবার প্রকাশিত হবে উচ্চমাধ্যমিক সেমিস্টার পরীক্ষার ফল, জানুন কখন ও কীভাবে দেখা যাবে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ শুক্রবার, অর্থাৎ আগামীকাল প্রকাশিত হতে চলেছে উচ্চমাধ্যমিকের (Higher Secondary/HS) প্রথম সেমিস্টার (Semester) পরীক্ষার ফলাফল। এই বছরই প্রথমবার রাজ্যে চালু হয়েছে এই নতুন সেমিস্টার পদ্ধতি (Semester System)। শুক্রবার দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন পর্ষদ সভাপতি ।

বেলা ২টো (2 PM) থেকে পরীক্ষার্থীরা অনলাইনে (Online) নিজেদের ফল দেখতে পারবেন। ফলাফল জানা যাবে সরকারি ওয়েবসাইটে (Official Website): https://result.wb.gov.in। পরীক্ষার্থীদের Roll NumberRegistration Number দিয়ে লগইন (Login) করতে হবে। এরপর ফলাফল ডাউনলোড (Download) ও প্রিন্ট (Print) করে নেওয়া যাবে। পরে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক (Headmaster) অফিসিয়াল স্ট্যাম্প (Stamp) ও স্বাক্ষর (Signature) সহ ফলের কপি হাতে তুলে দেবেন।

পর্ষদ সূত্রে জানা গিয়েছে, মোট ৬,৬০,৩৪৩ জন (660,343) পরীক্ষার্থীর এনরোলমেন্ট (Enrollment) ছিল এইবার। এর মধ্যে ৯৮.৪২% পরীক্ষায় অংশগ্রহণ করেছে। মাত্র ১.৫৮% পরীক্ষার্থী অনুপস্থিত—২০১৪ সালের পর এই প্রথম এত কম অনুপস্থিতির হার। পর্ষদের মতে, সেমিস্টার পদ্ধতি চালু হওয়ায় (Semester System) পরীক্ষার্থীদের মধ্যে আগ্রহ বেড়েছে।

উচ্চমাধ্যমিকের এই প্রথম পর্বের পরীক্ষা শুরু হয়েছিল ৮ সেপ্টেম্বর (8 September), চলেছিল ২২ সেপ্টেম্বর (22 September) পর্যন্ত। মাত্র ৩৯ দিনের (39 Days) মধ্যেই বেরিয়ে যাচ্ছে ফলাফল—যা পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে (Education Sector) নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

Advertisement
ads ads

এইবার পরীক্ষাগুলি নেওয়া হয়েছিল OMR Sheet-এ। মোট ৬,৬০,৪৪৩ জন (660,443) পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পর্ষদের তরফে জানানো হয়েছে, ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা ওয়েবসাইটে (Website) লগইন করে সহজেই নিজেদের মার্কশিট (Marksheet) দেখতে ও ডাউনলোড করতে পারবেন।

শিক্ষামহলের মতে, নতুন সেমিস্টার পদ্ধতি (Semester System) পরীক্ষার্থীদের ফলাফল দ্রুত ও স্বচ্ছভাবে প্রকাশে বড় ভূমিকা রাখছে। শুক্রবারের এই ফলপ্রকাশের মাধ্যমে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের উচ্চমাধ্যমিক শিক্ষার এক নতুন অধ্যায়।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads