রাজনীতি
দুয়ারে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ‘সেবাশ্রয় ২’, ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
ডিজিটাল ডেস্কঃ প্রথম দফার সেবাশ্রয় (Sebashray) শিবিরের সাফল্যের পর এবার ডায়মন্ড হারবার (Diamond Harbour) লোকসভা কেন্দ্রে ফের শুরু হচ্ছে ‘সেবাশ্রয় ২’। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) নিজের জন্মদিনে (Birthday) এই বড় ঘোষণা করেছেন।
অভিষেক জানিয়েছেন, আগামী ১ ডিসেম্বর ২০২৫ থেকে ২২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত ডায়মন্ড হারবারের সাতটি বিধানসভা (Assembly) কেন্দ্রে পর্যায়ক্রমে স্বাস্থ্য (Health) শিবির চলবে। এরপর ২৪ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত লোকসভা কেন্দ্রের সমস্ত বিধানসভায় মেগা ক্যাম্প (Mega Camp) অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য শিবিরগুলি প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে।
অভিষেক সোশ্যাল মিডিয়ায় (Social Media) লিখেছেন, “মানবসেবার (Human Service) কর্তব্যকে শিরোধার্য করে, স্বাস্থ্যসেবার মৌলিক অধিকার (Fundamental Right) নিশ্চিত করতে আমি ‘সেবাশ্রয়’-এর উদ্যোগ গ্রহণ করেছি। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মানুষের বিশ্বাস ও আস্থা ‘সেবাশ্রয়’-কে নির্ভরযোগ্য সেবাস্থল করেছে। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, আবারও এটি ফিরবে।”
সেবাশ্রয় ২ শিবিরের সূচি:
-
১–৭ ডিসেম্বর: মহেশতলা বিধানসভা (Maheshtala Assembly)
-
৮–১৪ ডিসেম্বর: মেটিয়াব্রুজ বিধানসভা (Metiabruz Assembly)
-
১৫–২১ ডিসেম্বর: বজবজ বিধানসভা (Budge Budge Assembly)
-
২২–৩০ ডিসেম্বর: বিষ্ণুপুর বিধানসভা (Bishnupur Assembly) (২৪ ও ২৫ ডিসেম্বর বন্ধ)
-
২–৮ জানুয়ারি: সাতগাছিয়া বিধানসভা (Satgachhia Assembly)
-
৯–১৫ জানুয়ারি: ফলতা বিধানসভা (Falta Assembly)
-
১৬–২২ জানুয়ারি: ডায়মন্ড হারবার বিধানসভা (Diamond Harbour Assembly)
২৫–৩০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সমস্ত বিধানসভায় মডেল স্বাস্থ্য শিবিরের মেগা ক্যাম্প অনুষ্ঠিত হবে।
চলতি বছরের জানুয়ারিতে প্রথম দফার সেবাশ্রয় শিবিরে হাজার হাজার মানুষ বিনামূল্যে উন্নত মানের চিকিৎসা (Medical Service) সেবা পেয়েছিলেন, যা দেশব্যাপী প্রশংসিত হয়েছে। এবারের উদ্যোগও জনসেবা (Public Service) মূখ্য লক্ষ্য করে নেওয়া হয়েছে, রাজনীতির উদ্দেশ্যে নয় বলে অভিষেক জানিয়েছেন।
সেই সঙ্গে শুক্রবার জন্মদিন উপলক্ষে ইসলামপুর যুব তৃণমূল (Youth Trinamool Congress) কংগ্রেসের উদ্যোগে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের হাতে ফল বিতরণ করা হয়। জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালা, ব্লক সভাপতি জাকির হুসেন, জেলা যুব তৃণমূল সভাপতি কৌশিক গুণসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এছাড়া চাঁচল ২নং ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতেও কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।
