পথ দূর্ঘটনায় মৃত্যু বাইক আরোহীর
Connect with us

উত্তর দিনাজপুর

পথ দূর্ঘটনায় মৃত্যু বাইক আরোহীর

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক,২৯ইনভেম্বেরঃ মোটরবাইকে চেপে শ্বশুরবাড়ি আসার পথে বোলেরো গাড়ির ধাক্কায় প্রান গেল এক যুবকের। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে ডালখোলা থানার পাতনোর এলাকায় ৩৪ নং জাতীয় সড়কের উপরে। ডালখোলার শ্রীপল্লীর বাসিন্দা প্রসেনজিৎ সিনহা নামের ঐ যুবক বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন। পরিবার সূত্রের খবর, এদিন বাইকে চেপে পানিশালায় শ্বশুরবাড়ির উদ্দেশ্যে আসছিলেন প্রসেনজিৎ। পথে দূর্ঘটনার কবলে পরেন তিনি। আশঙকাজনক অবস্থায় তাকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আনার পর চিকিৎসকরা মৃত ঘোষনা করেন। ঘটনায় শোকের আবহ পরিবারে।