লড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত তরুণী
Connect with us

উত্তর দিনাজপুর

লড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত তরুণী

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক,২৬ই নভেম্বেরঃ বাইকে চেপে বাড়ি ফেরার পথে লড়ির চাকায় পিষ্ট হয়ে প্রান গেল মেয়ের। শনিবার দুপুরে মর্মান্তিক এই পথ দূর্ঘটনাটি ঘটেছে হেমতাবাদ থানা সংলগ্ন এলাকায় রাজ্য সড়কের উপরে। ঘটনাকে কেন্দ্র করে ব্যপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা গিয়েছে, কালিয়াগঞ্জের ধনকইল গ্রাম পঞ্চায়েতের হরিহরপুর এলাকায়। মৃতার নাম পারমিতা সাহা (২৩)। বাবা প্রবীর সাহার সাথে বাইকে চেপে এদিন রায়গঞ্জ থেকে বাড়ি ফিরছিল সে। পথে হেমতাবাদ থানা সংলগ্ন এলাকায় রাজ্য সড়কের উপরে লড়ির ধাক্কায় ছিটকে পরে মেয়েটি। সেসময় লড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনায় শোকের আবহ পরিবারে।

Continue Reading
Advertisement ads
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *