ছোট্ট টিকিটে ইতিহাসের সিঁড়ি! সায়েন্স সিটিতে ডাকটিকিটপ্রেমীদের চারদিনের মিলনমেলা
Connect with us

ভাইরাল খবর

ছোট্ট টিকিটে ইতিহাসের সিঁড়ি! সায়েন্স সিটিতে ডাকটিকিটপ্রেমীদের চারদিনের মিলনমেলা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ এক সময়ের নিত্যসঙ্গী — একটা ছোট্ট কাগজের টুকরো, ডাকটিকিট (Postage Stamp)। সেই টিকিটেই লেখা থেকেছে যুদ্ধ, প্রেম, প্রতিবাদ কিংবা ইতিহাসের সাক্ষ্য! সেই নস্টালজিয়াকেই ঘিরে এবার কলকাতার সায়েন্স সিটিতে (Science City) শুরু হচ্ছে ডাকটিকিটপ্রেমীদের জন্য বিশেষ আয়োজন ‘বঙ্গপেক্স’।

চারদিনের এই ব্যতিক্রমী প্রদর্শনীটির আয়োজক ডাকবিভাগের পশ্চিমবঙ্গ সার্কেল (West Bengal Postal Circle, India Post Office)। ১৪ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত চলবে এই প্রদর্শনী। এতে অংশ নিচ্ছেন দেশের নানা প্রান্ত থেকে ডাকটিকিট সংগ্রাহকেরা (Philatelists)।

এখানে প্রদর্শিত হবে বহু বিরল (Rare) ও অতিবিরল (Extremely Rare) ডাকটিকিট। ডাকটিকিটের পিছনে থাকে অজস্র গল্প—স্বাধীনতা আন্দোলনের প্রামাণ্য দলিল থেকে শুরু করে বাংলা সিনেমার শতবর্ষ কিংবা বাংলার নবজাগরণের ছোঁয়া।

প্রতিদিন থাকবে আলাদা থিম—সাহিত্য, সংস্কৃতি, সিনেমা, ইতিহাস। শুধু প্রদর্শনী নয়, বসে আঁকো (On-spot Art), ক্যুইজ (Quiz), স্মারক প্রকাশ (Commemorative Release) সহ আরও নানা প্রতিযোগিতাও থাকছে দর্শকদের জন্য।

Advertisement
ads

ডাক বিভাগ জানিয়েছে, প্রদর্শনীর সময়েই প্রকাশিত হবে একাধিক নতুন বিশেষ কভার (Special Covers) ও পিকচার পোস্টকার্ড (Picture Postcards)।

পশ্চিমবঙ্গ সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল (CPMG) অশোক কুমার বলেন,

“আজকের প্রজন্ম সোশ্যাল মিডিয়ায় অভ্যস্ত। ডাকটিকিটের প্রতি তাদের আগ্রহ বাড়াতে এবং এই শখকে ইতিহাস চর্চার অংশে পরিণত করতেই এই প্রয়াস।”

তাই সময় থাকলে ঘুরে আসুন সায়েন্স সিটির বঙ্গপেক্স-এ — কে জানে, হয়তো কোনও প্রাচীন খামে (Envelope) লুকিয়ে রয়েছে ইতিহাসের এক অমূল্য ঝলক!

Advertisement
ads
Continue Reading
Advertisement