‘সেভেন সিস্টার্স’ বিতর্কে কড়া দিল্লি—নিরাপত্তার কারণ দেখিয়ে ঢাকায় ভারতীয় ভিসাকেন্দ্র বন্ধ
Connect with us

দেশের খবর

‘সেভেন সিস্টার্স’ বিতর্কে কড়া দিল্লি—নিরাপত্তার কারণ দেখিয়ে ঢাকায় ভারতীয় ভিসাকেন্দ্র বন্ধ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশে (Bangladesh) ভারতের উত্তর-পূর্বাঞ্চল বা ‘সেভেন সিস্টার্স’ (Seven Sisters) নিয়ে উস্কানিমূলক মন্তব্যের জেরে নতুন করে চাপের মুখে ভারত-বাংলাদেশ সম্পর্ক (India-Bangladesh Relations)। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ঢাকায় (Dhaka) অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (Indian Visa Application Centre) সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিল দিল্লি।

বুধবার ভিসাকেন্দ্রের তরফে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, “চলমান নিরাপত্তা পরিস্থিতির” (Security Situation) কারণে দুপুর ২টো থেকে পরিষেবা বন্ধ রাখা হচ্ছে। কবে পর্যন্ত এই কেন্দ্র বন্ধ থাকবে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। তবে যাঁরা ওই দিনের জন্য ভিসার স্লট (Visa Slot) বুক করেছিলেন, তাঁদের নতুন তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (NCP)-র নেতা হাসনাত আবদুল্লার ভারতবিরোধী মন্তব্য। এক জনসভায় তিনি ‘সেভেন সিস্টার্স’কে ভারতের মানচিত্র থেকে বিচ্ছিন্ন করার হুমকি দেন এবং উত্তর-পূর্ব ভারতের উদ্বাস্তুদের (Refugees) বাংলাদেশে আশ্রয়ের কথাও বলেন।

এর পরই ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতের (Indian High Commissioner) নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত এম রিয়াজ হামিদুল্লাকে (M Riaz Hamidullah) তলব করে ভারতের বিদেশ মন্ত্রক (MEA)। স্পষ্ট বার্তা দেওয়া হয়—ভারতের সার্বভৌমত্ব (Sovereignty) প্রশ্নে কোনও আপস করবে না দিল্লি।

Advertisement
ads

ভিসাকেন্দ্র বন্ধ থাকায় চিকিৎসা (Medical Travel) ও ব্যবসায়িক প্রয়োজনে ভারতে আসতে চাওয়া বহু বাংলাদেশি নাগরিক সমস্যায় পড়তে পারেন বলে মনে করা হচ্ছে।

Continue Reading
Advertisement