রেলগেটের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের, ভোট বয়কট
Connect with us

রাজ্যের খবর

রেলগেটের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের, ভোট বয়কট

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১৭ এপ্রিল : এলাকায় রেলগেটের দাবিতে কার্যত ভোট বয়কট করলেন জলপাইগুড়ির দেমধাপাড়া গ্রামবাসীরা।

রেলগেটের দাবিতে শনিবার দুপুরে রেল লাইনের ধারে বিক্ষোভ দেখান তাঁরা। তাদের অভিযোগ স্বাধীনতার পর দীর্ঘদিন কেটে গেল এলাকায় রেলগেট হয়নি। ঘন্টায় ঘন্টায় এই রেল লাইন বেশ কয়েকটি দূরপাল্লার ও লোকাল ট্রেন চলাচল করে। কিন্তু রেল গেট না থাকায় যে কোন সময় ট্রেন চলে এলে দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা তাদের। এই পরিস্থিতিতে শনিবার সকাল থেকে সেখানে বিক্ষোভকারী আন্দোলনে নামেন। স্লোগান দিতে থাকেন তারা। এদিন দুপুর বারোটা গড়িয়ে গেলেও গ্রামবাসীদের কেউই প্রায় বুথে ভোট দিতে যাননি। অনুন্নয়নের প্রতিবাদে গ্রামাবাসীর এই বিক্ষোভ স্বতস্ফূর্ত বলেই মনে করছেন অনেকে। জানা গেছে জলপাইগুড়ির দেমধাপাড়া রয়েছে প্রাইমারি স্কুলের বুথ। ভোটারের সংখ্যা ১ হাজার ৫০। কিন্তু দুপুরে একটা বাজতে চললেও একজনও ভোটার বুথমুখী হননি। এলাকায় রেলগেটের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। এনিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাতে।