তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের নির্বাচনী জনসভার প্রস্তুতি, সভাস্থল পরিদর্শনে জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের
Connect with us

মালদা

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের নির্বাচনী জনসভার প্রস্তুতি, সভাস্থল পরিদর্শনে জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, মানিকচক, ১৩ এপ্রিল : আগামী ২১ এপ্রিল মালদার মানিকচক বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী সাবিত্রী মিত্রের সমর্থনে মথুরাপুর উচ্চ বিদ্যালয়ে ময়দানে একটি নির্বাচনী জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়।

মঙ্গলবার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে আসেন পুলিশ আধিকারিক ও ব্লক তৃণমূল নেতৃত্ব। এদিন গোটা মাঠ পরিদর্শন করেন তারা। ড্রোন উড়িয়ে মাঠের চারদিকের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হয়। পাশাপাশি হেলিপ্যাড, মঞ্চ নির্মাণের খুঁটিনাটি বিষয়গুলি খতিয়ে দেখেন তারা। জেলা পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার প্রশান্ত দেবনাথ, মানিকচক থানার আইসি সঞ্জীব বিশ্বাসের পাশাপাশি মানিকচক ব্লক তৃণমূল নেতা সমদীপ সরকার, তারিকুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসুচিতে।তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের জনসভা ঘিরে জোর প্রস্তুতি প্রশাসনিক মহলে। নির্বাচন ঘিরে মালদায় একাধিক কর্মসূচি রয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। ২১ এপ্রিল মানিকচক বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী সাবিত্রী মিত্রের হয়ে বিশাল জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো। আর সেদিকেই লক্ষ্য রেখে ইতিমধ্যেই জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল শিবির। নিরাপত্তা বিষয়ক দিক ঘিরে জোর প্রস্তুতি চালাচ্ছেন জেলা প্রশাসনিক আধিকারিকেরা। রীতিমতো ড্রোন উড়িয়ে সভাস্থলের নিরাপত্তার বিষয় খতিয়ে দেখছেন প্রশাসনের কর্তারা।উল্লেখ্য, মালদা জেলার অন্যান্য প্রার্থীদের প্রচার এর পাশাপাশি মানিকচক বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী সাবিত্রী মিত্রের হয়ে ২১ শে এপ্রিল মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের ময়দানে জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই লক্ষ্যে মঙ্গলবার জেলা প্রশাসনের কর্তারা পৌঁছে যান সভাস্থলের বিভিন্ন দিক খতিয়ে দেখতে। উপস্থিত ছিলেন জেলা পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার প্রশান্ত দেবনাথ, মানিকচক থানার আইসি সঞ্জীব বিশ্বাস সহ প্রশাসনের কর্তারা। এছাড়াও ছিলেন মানিকচক ব্লক তৃণমূল নেতা সমদীপ সরকার, তারিকুল ইসলাম, আশীষ সিনহা, মহাম্মদ আসাউজ্জামান সহ তৃণমূল নেতৃত্ব। ২১ শে এপ্রিল দুপুর নাগাদ মথুরাপুর উচ্চ বিদ্যালয় ময়দানে হেলিকপ্টারে এসে পৌঁছবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে কয়েক মিটার দূরে বিদ্যালয়ের অন্য এক ময়দানে জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো। সেই লক্ষ্যে জেলা পুলিশের কর্তারা হেলিকপ্টার নামার মাঠ ও জনসভার মাঠ ড্রোন উড়িয়ে বিভিন্ন দিক সহ আশেপাশের এলাকা খতিয়ে দেখেন। নিরাপত্তা বিষয়ক দিকের পাশাপাশি কোন রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে লক্ষ্য রেখে জোর তৎপরতা রয়েছে পুলিশ প্রশাসনে।এ প্রসঙ্গে মানিকচক ব্লক তৃণমূল নেতা সমদীপ সরকার জানান, নেত্রীর সভায় দলীয় কর্মী সমর্থকদের ভীড় উপচে পড়বে। প্রশাসনের কর্তারা নিরাপত্তা বিষয়ক সমগ্র দিক খতিয়ে দেখছেন। প্রায় ৫০ হাজারেরও বেশি দলীয় কর্মী সমর্থকরা নেত্রীর বক্তব্য শুনতে উপস্থিত থাকবে এই সভায়।