তিব্বতে ব্রহ্মপুত্রে বিশালাকার বাঁধ নির্মাণ চীনের, উৎকণ্ঠায় ভারত
Connect with us

বিশ্বের খবর

তিব্বতে ব্রহ্মপুত্রে বিশালাকার বাঁধ নির্মাণ চীনের, উৎকণ্ঠায় ভারত

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১১ এপ্রিল : সীমান্ত সমস্যা ভারত ও চীনের মধ্যে এখনো অব্যাহত। বিভিন্ন সময়ে মধ্যবর্তী কার্যকলাপ সীমামত নিয়ে উত্তেজনা বাড়িয়েছে বই কমায়নি।এবার দেশের জলবিদ্যুতের উৎপাদন বাড়াতে এক পদক্ষেপ নিল চীন।

জলবিদ্যুতের উৎপাদন ৩ গুণ বাড়াতে ব্রহ্মপুত্র নদের জলপ্রবাহের উপর তিব্বতে বিশালাকার বাঁধ বানাতে চলেছে চিন।অন্যদিকে এর পাল্টা হিসেবে বাঁধ বানানোর পরিকল্পনা নিয়েছে ভারতও। উল্লেখ্য বিশ্বের সর্ববৃহৎ জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি রয়েছে মধ্য চিনে, ইয়াংজে নদীর উপর। উৎপাদন খরচ কমাতে এবং বায়ূদূষণ হ্রাস করতে জলবিদ্যুৎ উৎপাদনে জোর দিচ্ছে চীন।তিব্বতের মেডগ কাউন্টির বিপুল এলাকায় প্রস্তাবিত এই কেন্দ্র থেকে বছরে ৩০ হাজার কোটি বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য মাত্রা নিয়েছে চীন।তবে এই ঘটনায় ভারতের উদ্বেগের কারণ, তিব্বতে যে এলাকায় বাঁধটি নির্মিত হবে তা হিমালয় পর্বতমালা র অন্তর্গত। সেখান থেকেই ব্রহ্মপুত্র নদের উৎপত্তি। এই বাঁধ ব্রহ্মপুত্র নদের জলপ্রবাহ ভারতের দিকে নামার বাঁধাপাবেভূমিকম্পের আশঙ্কা তীব্রতর করে তুলবে। সুবিশাল ওই বাঁধ বানানো হলে বহু স্থানীয় বাসিন্দা আশ্রয়চ্যূত হবেন আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।