প্রয়াত হলেন ওপার বাংলার বিশিষ্ট সংগীত শিল্পী
Connect with us

বিশ্বের খবর

প্রয়াত হলেন ওপার বাংলার বিশিষ্ট সংগীত শিল্পী

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১১ এপ্রিল : প্রয়াত হলেন বাংলাদেশের বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হক। রবিবার সকাল ৬টা ২০ মিনিট নাগাদ ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। করোনা আক্রান্ত হয়েই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি, চার দিন আগে করোনা রিপোর্ট নেগেটিভ এলেও শেষরক্ষা হল না।পরিবার সূত্রে খবর, গত পাঁচ বছর ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন শিল্পী, নিয়মিত ডায়ালাইসিস চলত। করোনার জেরে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন তিনি। ১৯৬২ সালের সেপ্টেম্বরে ঢাকায় জন্ম মিতা হকের। ১৯৯০ সালে মিতা হকের প্রথম রবীন্দ্রসংগীতের অ্যালবাম প্রকাশ পায়, যার নাম ‘আমার মন মানে না’।সব মিলিয়ে দীর্ঘ মিউজিক্যাল কেরিয়ারে প্রায় ২০০টির বেশি রবীন্দ্র সংগীত রেকর্ড করেছেন মিতা হক। মুক্তি পেয়েছে ২৪টি অ্যালবাম, যার মধ্যে ১৪টি ভারত থেকে ও ১০টি বাংলাদেশ থেকে। সঙ্গীতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ২০১৬ সালে শিল্পকলা পদক পান তিনি। ২০২০ সালে তাঁকে একুশে পদক দেয় বাংলাদেশ সরকার। বিশিষ্ট এই সংগীত শিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

Continue Reading
Advertisement