করোনা মুক্ত নীতিশ রানা, স্বস্তি কে কে আর শিবিরে
Connect with us

খেলার খবর

করোনা মুক্ত নীতিশ রানা, স্বস্তি কে কে আর শিবিরে

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ২ এপ্রিল : আইপিএল শুরু হতে আর কিছুদিন বাকি। তার আগেই স্বস্তিতে কেকেআর শিবির। করোনা আক্রান্ত হয়েছিলেন কেকেআরের ক্রিকেটার নীতিশ রানা।

কোভিড পজিটিভ হওয়ার পর তিনি আইসোলেশনে ছিলেন। নাইটদের শিবির থেকে এতদিন তিনি আলাদা ছিলেন। মুম্বাই ইন্ডিয়ান্স থেকে কেকেআর এ যোগ দিয়েছিলেন তিনি। সম্প্রতি দিল্লি ক্রিকেট বোর্ডের হয়ে বিজয় হাজারে ট্রফি এবং সৈয়দ মোস্তাক আলী টি-টোয়েন্টি ক্রিকেট খেলার পরই গোয়ায় ছুটি কাটাতে চান নীতিশ রানা। ১৯ মার্চ কোভিড টেস্টের রিপোর্ট নিয়ে ২১ শে মার্চ নাইট রাইডার্সের শিবিরে যোগ দেন তিনি। সেই রিপোর্ট ছিল নেগেটিভ। তবে করোনা বিধি অনুযায়ী, ২২ শে মার্চ ফের কোভিড পরীক্ষা করা হয়। সেই রিপোর্ট আসে পজিটিভ। এরপরই নিজে আইসোলেশনে ছিলেন এই ক্রিকেটার। বৃহস্পতিবার সেই রিপোর্ট নেগেটিভ আসে। এরপর কেকেআর টিম ম্যানেজমেন্টের তরফে বিবৃতিতে জানানো হয় নীতিশ রানার রিপোর্ট করোনা নেগেটিভ। খুব শীঘ্রইকেকেআরের অনুশীলনে যোগ দেবেন তিনি। তাকে ঘিরে উন্মাদনার পারদ চড়ছে কে কে আর শিবিরে।