নির্বাচনকে কেন্দ্র করে নন্দীগ্রাম সহ বিভিন্ন কেন্দ্রে গন্ডগোল এবং অশান্তি, বুথে বুথে ঘুরলেন শুভেন্দু, ভোট কেমন হচ্ছে খোঁজ নিলেন মমতাও
Connect with us

ভোটের খবর

নির্বাচনকে কেন্দ্র করে নন্দীগ্রাম সহ বিভিন্ন কেন্দ্রে গন্ডগোল এবং অশান্তি, বুথে বুথে ঘুরলেন শুভেন্দু, ভোট কেমন হচ্ছে খোঁজ নিলেন মমতাও

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০১ এপ্রিল : দ্বিতীয় দফার রাজ্য বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ কেন্দ্র হচ্ছে নন্দীগ্রাম। সকাল সকাল নিজের ভোটাধিকার প্রয়োগ করে নন্দীগ্রাম কেন্দ্রের বিভিন্ন বুথে দিনভর দাপিয়ে বেড়ালেন বিজেপি নেতা ও প্রার্থী শুভেন্দু অধিকারী। এদিন তিনি বলেন, সুফিয়ান মডেল ফেল।

সিআরপিএফ আছে। ওরা কিচ্ছু করতে পারছে না। এদিন তিনি আরো বলেন, ২ মে পরে এদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। দ্বিতীয় দফার নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে গন্ডগোলের খবর আসতে শুরু করে। দুপুরে কেশপুরে বিজেপি প্রার্থী প্রীতিশরঞ্জন কোনারের গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকাতে। পরে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুরু হয় ধরপাকড়। এমনকি রানিচকে শুভেন্দু অধিকারী ঘিরেও বিক্ষোভ দেখান তৃনমূলের কর্মী-সমর্থকরা। ঘটনায় শুভেন্দু অধিকারী বলেন, আমার এসব অভ্যাস আছে। আমাকে প্রতিদিন এরকম বিক্ষোভ দেখায়। সুফিয়ান মডেল ফেল করেছে। সিআরপিএফ থাকায় ভয়ে কিছু করতে পারছে না৷ ২ মে-পরে এদের অস্তিত্ব থাকবে না। এদিন শুধু বিজেপি প্রার্থীর গাড়িতে হামলাই নয়, একটি সংবাদমাধ্যমে গাড়িতে হামলা চালানো হয়। অন্যদিকে দুপুরে নন্দীগ্রামের বাড়ি থেকে বের হন মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল থেকে রেয়াপাড়ায় নিজের বাড়িতে বসেই নির্বাচনের খোঁজ-খবর নিচ্ছিলেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবরে তিনি কমিশনের কাছে সুষ্ঠুভাবে ভোট করানোর জন্য আবেদন জানান।

Continue Reading
Advertisement