অবশেষে ভাঙলেন মৌনতা। বাংলাকে বাঁচানোর আর্জি জানিয়ে বঙ্গবাসীর উদ্দেশ্যে অডিও বার্তা প্রকাশ করলেন বুদ্ধদেব ভট্টাচার্য
Connect with us

রাজনীতি

অবশেষে ভাঙলেন মৌনতা। বাংলাকে বাঁচানোর আর্জি জানিয়ে বঙ্গবাসীর উদ্দেশ্যে অডিও বার্তা প্রকাশ করলেন বুদ্ধদেব ভট্টাচার্য

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ৩০ মার্চ: বঙ্গ নির্বাচন নিয়ে উত্তেজনার পারদ উর্ধ্বমুখী। দীর্ঘ চোদ্দ বছর পর ফের প্রাসঙ্গিক নন্দীগ্রামে ভূমি আন্দোলনে গুলি চালনার ঘটনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে সরগরম রাজনীতির ময়দান। আর এর মধ্যেই হঠাৎ করে ফের শিরোনামে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।

নির্বাচনী মরশুমে সোমবারই বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্যবাসীকে বার্তা দিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। সেখানে তিনি লিখেছিলেন, “নন্দীগ্রাম- সিঙ্গুরে শিল্প আনতে বাধা দিয়ে যাঁরা চক্রান্ত করেছিলেন, তাঁরাই এখন পরস্পরের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন৷ এ দিনের অডিও বার্তাতেও রাজ্যের শাসক দলকেই চূড়ান্ত আক্রমণ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ নন্দীগ্রাম- সিঙ্গুরে এখন শ্মশানের নীরবতা বলে আক্ষেপ করতে শোনা গিয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে৷ একই সঙ্গে সাধারণ মানুষকে সতর্ক করে তিনি বলেছেন, রাজ্যে গণতন্ত্র বিপদের মুখে৷”মঙ্গলবার বামফ্রন্টের তরফে প্রাক্তন মুখ্যমন্ত্রীর একটি অডিও বার্তা প্রকাশ করা হল। অডিও বার্তায় তিনি বলেন, “রাজ্যে এবারের বিধানসভা নির্বাচন শুরু হয়ে গিয়েছে। এ এক সন্ধিক্ষণ। বিগত বামফ্রন্টের আমলে আমাদের স্লোগান ছিল- কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। কৃষিতে সাফল্য এসেছিল, শিল্পের প্রসার ঘটতে শুরু করেছিল। তৃণমূল ক্ষমতায় আসার পর রাজ্যজুড়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। অর্থনীতিতে বিপর্যয় নেমে এসেছে। হতাশা দেখা দিয়েছে। কৃষিতে সংকট, কৃষকদের সংকট দেখা দিয়েছে। কৃষিজাত দ্রব্যের দাম আকাশছোঁয়া হয়েছে। শিল্প ও শিল্পায়ন স্তব্ধ হয়ে গিয়েছে। গত ১০ বছরে কোনও উল্লেখযোগ্য শিল্পই আসেনি। সিঙ্গুর-নন্দীগ্রামে শ্মশানের নীরবতা। গণতন্ত্র আক্রান্ত। মহিলাদের নিরাপত্তা বিঘ্নিত। এই পরিস্থিতি চলতে পারে না। তাঁর দাবি, তৃণমূলের আমলে তরুণদের সামনে কোনও আশার আলো নেই। তৃণমূলের স্বৈরাচারী আচরণ ও বিজেপির আগ্রাসনে সংকটে পড়েছে রাজ্য। বাম-ধর্মনিরপেক্ষ শক্তির পাশে দাঁড়িয়ে নতুন ইতিহাস তৈরির জন্য তিনি সাধারণের কাছে আর্জি জানিয়েছেন। অডিও বার্তায় বাম-গণতান্ত্রিক শক্তি জয়ী হবে বলে আশা প্রকাশ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।তৃণমূলের স্বৈরাচারী আচরণ ও বিজেপির আগ্রাসনে সংকটে পড়েছে রাজ্য। বাম-ধর্মনিরপেক্ষ শক্তির পাশে দাঁড়িয়ে নতুন ইতিহাস তৈরির জন্য তিনি সাধারণের কাছে আর্জি জানিয়েছেন। অডিও বার্তায় বাম-গণতান্ত্রিক শক্তি জয়ী হবে বলে আশা প্রকাশ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সংযুক্ত মোর্চাকে জেতান, ইতিহাস তৈরি করুন, বাংলার মানুষের প্রতি আহ্বান জানিয়ে অডিয়ো বার্তা দেন বুদ্ধদেব ভট্টাচার্য। পাম অ্যাভিনিউ এর ছোট্ট ফ্ল্যাট থেকে সে বার্তা এসে পৌঁছতেই নতুন করে চাঙ্গা বাম শিবির।

Continue Reading
Advertisement ads