নজরে চিন, এপ্রিলেই হাসিমারায়া মোতায়েন হবে বিধ্বংসী যুদ্ধ বিমান রাফাল
Connect with us

দেশ

নজরে চিন, এপ্রিলেই হাসিমারায়া মোতায়েন হবে বিধ্বংসী যুদ্ধ বিমান রাফাল

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২৯ মার্চ : ভারতীয় বায়ুসেনার অস্ত্রসম্ভারে খুব শীঘ্রই অন্তর্ভূক্ত হতে চলেছে আরও ১০ টি রাফাল যুদ্ধবিমান। এপ্রিল মাসের দ্বিতীয় পক্ষেই ৭-৮ টি রাফাল ও সেগুলির ট্রেনার ভার্সন ভারতে পৌঁছতে পারে। এই দশটি যুদ্ধবিমান এলে ভারতীয় বায়ুসেনার সম্ভারে রাফাল যুদ্ধবিমানের সংখ্যা বেড়ে যাবে।

এখনও পর্যন্ত ১১ টি রাফাল ভারতে রয়েছে এবং আরও ১০ টি এলে এই যুদ্ধবিমানের সংখ্যা বেড়ে হবে ২১। উল্লেখ্য, ভারত ফ্রান্সের কাছ থেকে ৩৬ টি রাফাল যুদ্ধবিমান কিনেছে। এরমধ্যে ১১ টি ইতিমধ্যেই ভারতে পৌঁছেছে। সেগুলি পঞ্জাবের অম্বালায় গোল্ডেন অ্যারো স্কোয়াড্রনের অংশ। জানা গেছে, আরও যে ১০ রাফাল যুদ্ধবিমান আসছে, সেগুলি আম্বালায় থাকবে। এরমধ্যে কয়েকটি রাফাল যুদ্ধবিমান মোতায়েন করা হবে পশ্চিমবঙ্গে। জানা গেছে, এবার যে রাফাল বিমানগুলি আসছে, তার মধ্যে কয়েকটিকে  পশ্চিমবঙ্গের হাসিমারায় মোতায়েন করা হবে। হাসিমারায় এজন্য স্কোয়াড্রন তৈরির প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে বলে সংবাদসংস্থা সূত্রে খবর।   উত্তরবঙ্গের চিন-ভুটান ট্রাইজাংশনের কাছে হাসিমারায় এই যুদ্ধবিমানগুলি মোতায়েন রাখা হবে।চিনের সঙ্গে টানাপোড়েনের মধ্যে ভারত  রাফাল যুদ্ধবিমানগুলিকে চিনের ওপর নজরজারি কাজে ব্যবহার করছে। এরমধ্যে নতুন বিমানগুলি এই কাজে আরও সহায়ক হবে। উল্লেখ্য অতীতের তুলনায় রাফাল যুদ্ধবিমান বায়ু সেনার শক্তি অনেকটাই বাড়িয়েছে। চিন এবং পাকিস্তানের ওপর শুধু নজর রাখাই নয়, প্রয়োজনে রাফাল ব্যবহারের ক্ষেত্রে পিছপা হবে না ভারত।