উদ্ধার গৃহবধূর ঝুলন্ত দেহ, খুন করে মেরে ফেলার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে
Connect with us

মালদা

উদ্ধার গৃহবধূর ঝুলন্ত দেহ, খুন করে মেরে ফেলার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, মালদা, ২৮ মার্চ : এক গৃহবধুর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে রবিবার সকালে চাঞ্চল্য ছড়ালো মালদার ইংরেজবাজার থানার ৪২০ মোড় এলাকায়। পুলিশসুত্রে জানা গিয়েছে মৃত গৃহবধূর নাম রিনা হালদার।জানা গিয়েছে, প্রায় ৫মাস আগে এলাকার বাসিন্দা মনোজিৎ হালদারের সঙ্গে বিয়ে হয় রিনা হালদারের।বিয়ের পর থেকেই তার শ্বশুরবাড়ির লোকজন অত্যাচার করত বলে অভিযোগ।

দোল উৎসবের জন্য বাবার বাড়িতে আসার কথা বললেও তাকে আসতে দেয়নি। এরপরেই রবিবার সকালে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে গৃহবধূর পরিবারের সদস্যরা। মৃতার বাবা রঞ্জিত হালদার জানিয়েছেন, বিয়ের পর থেকেই নানাভাবে অত্যাচার করত তার শ্বশুরবাড়ির লোকজন। দোল উৎসবে তার মেয়েকে বাড়িতে আসবার কথা বলা হয়েছিল।কিন্তু এনিয়ে তার শ্বশুরবাড়ির লোকেরা আপত্তি করে। যা নিয়ে বচসা হয়।এরপরেই তার মেয়েকে শ্বাসরোধ করে শ্বশুরবাড়ির লোকেরা খুন করেছে বলে অভিযোগ করেন তিনি।এই ঘটনায় ইংরেজবাজার থানায় স্বামী, শ্বশুর, শাশুড়ির বিরুদ্ধে ইংরেজবাজার থানায়লিখিত অভিযোগ দায়ের করেছে গৃহবধূর পরিবার।মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।