হাসপাতালে চিকিৎসাধীন রাষ্ট্রপতি
Connect with us

দেশ

হাসপাতালে চিকিৎসাধীন রাষ্ট্রপতি

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক ,২৬ মার্চ : হাসপাতালে ভর্তি রাষ্ট্রপতি  রামনাথ কোবিন্দ। শুক্রবার সকালে আচমকাই বুকে ব্যথা ও অস্বস্তি হওয়ায় তাঁকে দিল্লির আর্মি হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁর মেডিকেল বুলেটিন অনুযায়ী, এই মুহূর্তে রামনাথ কোবিন্দের শারীরিক অবস্থা স্থিতিশীল।

এদিকে জানা গিয়েছে, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁর একাধিক টেস্ট সম্পন্ন করা হয়েছে। বেশ কিছু রুটিন চেক আপ আপাতত চলছে বলে খবর। সেনা হাসপাতাল সূত্রের খবর, তিনি রুটিন চেক আপের মধ্যে আছেন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে কেন আচমকা তাঁর শারীরিক অসুস্থতা তা এখনও জানা যায়নি।কয়েকদিন আগেই করোনা টিকার প্রথম ডোজটি নিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। করোনা টিকার প্রথম ডোজটি নেওয়ার পরেই তাঁর বুকে ব্যথা অনুভব হওয়া নিয়ে উদ্বেগ বাড়ছে, চলছে জল্পনা।

Continue Reading
Advertisement