করোনায় আক্রান্ত শচীন,দেশে হুহু করে বেড়ে চলেছে সংক্রমণ
Connect with us

দেশ

করোনায় আক্রান্ত শচীন,দেশে হুহু করে বেড়ে চলেছে সংক্রমণ

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ২৭ মার্চ : এবারে করোনায় আক্রান্ত হলেন মাস্টার ব্লাস্টার শচীন তেণ্ডুলকরও। শনিবার সকালে টুইট করে নিজেই এই দুঃসংবাদ জানান ক্রিকেটের ঈশ্বর। আপাতত তাঁর শরীরে করোনার মৃদু উপসর্গ দেখা যাচ্ছে। 

তবে স্বস্তির খবর, শচীনের পরিবারের আর কোনও সদস্য করোনার কবলে পড়েননি। শনিবার টুইটে শচীন জানিয়েছেন,”করোনাকে দূরে সরিয়ে রাখার জন্য আমি সমস্ত রকম নিয়ম এবং সতর্কতা মেনে চলেছি  নিয়মিত পরীক্ষাও করিয়েছি। কিন্তু তা সত্ত্বেও আজ আমি এই ভাইরাসে আক্রান্ত হয়েছি। শরীরে মৃদু উপসর্গও দেখা দিয়েছে। তবে বাড়ির বাকি সদস্যদের সকলেরই রিপোর্ট নেগেটিভ।” শচীন জানিয়েছেন, আপাতত তিনি হোম কোয়ারেন্টাইনে থাকছেন। এবং চিকিৎসকদের পরামর্শ মতো যাবতীয় নিয়ম মেনে চলছেন। এই কঠিন সময়ে পাশে থাকার জন্য নিজের শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদও জানিয়েছেন শচীন। এদিকে শনিবারও করোনার দাপট লক্ষ্য করা গিয়েছে দেশজুড়েই। এদিন সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৬২ হাজার ২৫৮ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে কয়েক হাজার বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১৯ লক্ষ ৮ হাজার ৯১০ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৬১ হাজার ২৪০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৯১ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৩০ হাজার ৩৮৬ জন। যা দৈনিক আক্রান্তের অর্ধেকের কম। ফলে দেশের মোট অ্যাকটিভ কেস একধাক্কায় বেড়ে দাঁড়াল ৪ লক্ষ ৫২ হাজার ৬৪৭ জন। গত বেশ কয়েকদিন সংখ্যাটা নিয়মিত হারে বাড়ছে। দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ১ কোটি ১২ লক্ষ ৯৫ হাজার ৬৩৭ জন। এখনও পর্যন্ত মোট টিকা পেয়েছেন ৫ কোটি ৮১ লক্ষ ৯ হাজার ৭৭৩ জন।

Continue Reading
Advertisement