করোনা আক্রান্ত হলেন অভিনেতা কার্তিক আরিয়ান, ইনস্টাগ্রামে পোস্টও করেছেন অভিনেতা
Connect with us

বিনোদন

করোনা আক্রান্ত হলেন অভিনেতা কার্তিক আরিয়ান, ইনস্টাগ্রামে পোস্টও করেছেন অভিনেতা

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ২২ মার্চ : করোনার প্রকোপ বাড়তেই চিন্তার পড়েছেন দেশবাসী। আক্রান্তের সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে মহারাষ্ট্রে।

করোনার ঢেঊ আছড়ে আরব সাগরের পাড়ে টিনসেল টাউনেও।করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই মুম্বই ইন্ডাস্ট্রির একাধিক তারকা এই ভাইরাসের কবলে পড়ছেন। সম্প্রতি রণবীর কপূর, আশিস বিদ্যার্থী, গওহর খান, তারা সুতারিয়া-সহ একাধিক তারকা কোভিড পজিটিভ হয়েছেন। করোনা পজিটিভ হয়েছেন বর্ষীয়ান বলিউড অভিনেতা সতীশ কৌশিক।৬৪ বছরের অভিনেতা সতীশ কৌশিক নিজেই ট্যুইট করে করোনা আক্রান্ত হওয়ার খবর দিয়েছিলেন। এবারে করোনা আক্রান্ত হলেন কার্তিক আরিয়ানও।ইনস্টাগ্রামে পোস্ট করে জানিয়েছেন তিনি। সম্প্রতি মণীশ মলহোত্রার পোশাক পরে কিয়ারা আডবাণীর সঙ্গে র‌্যাম্পেও হাটেন তিনি। সোমবার ইনস্টাগ্রামে সে খবরটি পোস্ট করে অনুরাগীদের কাছ থেকে শুভ কামনাও চান অভিনেতা।