ঘোষণা হল এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার
Connect with us

বিনোদন

ঘোষণা হল এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ২২ মার্চ : সোমবার বিকেলে ঘোষণা হল ৬৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের। এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপকদের তালিকায় রয়েছে একঝাঁক বাঙালি।

এবছর সেরা হিন্দি ছবির পুরস্কার পেল সুশান্ত সিংহ রাজপুতের ছবি ‘ছিছোরে’। ‘ভোসলে’ ছবির জন্য সেরা অভিনেতা হলেন মনোজ বাজপেয়ী। অন্যদিকে তামিল ছবি ‘অসুরণ’-এর জন্য সেরা অভিনেতার সম্মান পেলেন ধনুশ।পাশাপাশি সেরা অভিনেত্রী হলেন কঙ্গনা রানাউত। ‘মনিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’ ও ‘পঙ্গা’-তে অভিনয় করে তিনি পেলেন এই খেতাব। উল্লেখ্য গত বছর মে মাসে এই পুরস্কারদেওয়ারকথাথাকলেও কোভিড পরিস্থিতির জন্য সেই সময়সীমা পিছিয়ে যায়। ২০১৯ সালের ছবিগুলির মধ্যে বাছাই পর্বের কাজে তাই দেরি হয়। সোমবার সেই তালিকা প্রকাশ করল তথ্য ও সম্প্রচার মন্ত্রক। জাতীয় চলচ্চিত্র পুরস্কার মঞ্চে সেরা বাংলা ছবির সম্মান পেল সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘গুমনামী বাবা’।অন্যদিকে ‘জ্যেষ্ঠপুত্র’ ছবিতে আবহ সঙ্গীতের জন্য পুরস্কার পেলেন সঙ্গীতশিল্পী প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়। অন্য দিকে সেরা মৌলিক চিত্রনাট্যর পুরস্কার পেল কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি ‘জ্যেষ্ঠপুত্র’। পাশাপাশি ‘গুমনামী বাবা’ ছবির চিত্রনাট্যেও সেরার খেতাব পেয়েছে সৃজিত মুখোপাধ্যায়। অন্যদিকে নন ফিচার’ ছবির জন্য সেরা সঙ্গীত পরিচালকের খেতাব পেয়েছেন বনগাঁ-র ছেলে বিশাখজ্যোতি।

Continue Reading
Advertisement