মুখ্যমন্ত্রীর মন্তব্যকে কটাক্ষ করে ইনস্টাগ্রামে পোষ্ট বিগ বি এর নাতনির
Connect with us

দেশ

মুখ্যমন্ত্রীর মন্তব্যকে কটাক্ষ করে ইনস্টাগ্রামে পোষ্ট বিগ বি এর নাতনির

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১৮ মার্চ : পোশাক বিতর্ক উসকে ছেঁড়া জিনস পরা মেয়েদের নিয়ে প্রশ্ন তুলে সমালোচনার মুখে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। এবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াতকে একহাত নিলেন অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি নন্দা।

কিছুদিন আগে দেরাদুনে স্টেট কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস-এর তরফে আয়োজিত একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিরখ সিং রাওয়াত। সেখানে তিনি বলেন, ”যে সমস্ত মহিলারা ছেঁড়া জিনস পরেন, তাঁরা বাড়িতে ছোট শিশুদের সঠিক পরিবেশ দিতে ব্যর্থ।”
তাঁর এই মন্তব্যের পরই বিতর্ক তৈরি হয় দেশজুড়ে। তিনি আরও বলেন, “কাঁচি দিয়ে পোশাক কেটে হাঁটু দেখিয়ে বড়লোকদের অনুসরণ করার চেষ্টা করা হচ্ছে। আমরা কি আমাদের মূল্যবোধগুলোকেও কাঁচি দিয়ে কেটে ফেলছি? “এহেন মন্তব্যের পর নানা মহল থেকে মুখ্যমন্ত্রীর মন্তব্যের তীব্র নিন্দা করা হচ্ছে, পিছিয়ে থাকলেন না বলিউড বিগ বি এর নাতনি নভ্যা নাভেলি নন্দাও।

তিরথ সিং রাওয়াতকে একহাত নিয়ে নভ্যা নভেলি ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, “মেয়েদের পোশাক বদলাতে বলার আগে আপনারা নিজের মানসিকতা বদলান। এ ধরনের পরামর্শ সমাজকে দেওয়া হচ্ছে, যা চমকে যাওয়ার পক্ষে যথেষ্ট। ভাবতেই পারছি না…”
নিজের মতামতের সঙ্গে তিরথ সিং রাওয়াতের মন্তব্য উদ্ধৃত করেন নভ্যা। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গেছে। শুধু তাই নয়, নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ছেঁড়া জিনস পরা একটি ছবি পোস্ট করেন নভ্যা। সঙ্গে লেখেন, “আমি ছেঁড়া জিনস পরি। ধন্যবাদ। আমি গর্বের সঙ্গে এগুলো পরি। “তবে কেবল নব্যা নয়, সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রেন্ড করছে হ্যাশট্যাগ রিপট জিনস। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় রিপট জিনস পরে ছবি পোস্ট করেছেন বলিউডের সেলিব্রিটিরাও।

Advertisement
ads
Continue Reading
Advertisement