মঙ্গলবার থেকে নির্বাচনী প্রচার শুরু করলেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল
Connect with us

রাজনীতি

মঙ্গলবার থেকে নির্বাচনী প্রচার শুরু করলেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ১৬ মার্চ : বেজে গিয়েছে নির্বাচনের ঘন্টা। ইতিমধ্যে ২৯৪টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। উত্তরদিনাজপুর জেলার রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল।

মোট আট দফায় অনুষ্ঠিত হবে একুশের নির্বাচন। মোট নয়টি আসনে ২২শে এপ্রিল ষষ্ঠ দফায় নির্বাচন হবে উত্তর দিনাজপুর জেলায়। তাই নির্বাচনকে পাখির চোখ করে মঙ্গলবার থেকে প্রচার শুরু করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী।এদিন দেবীনগর কালী মন্দিরে পুজো দিয়ে এবং ভারত সেবাশ্রম সংঘের স্বামীজির আশীর্বাদ মাথায় নিয়ে প্রচার শুরু করলেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃনমূল কংগ্রেস প্রার্থী তথা উত্তর দিনাজপুর জেলা তৃনমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। প্রার্থী পদে নাম ঘোষনার দশদিন বাদে প্রচার শুরু করলেন তিনি। জানালেন উন্নয়নের নিরিখেই ভোট হবে তাই শুধু রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে তাঁর জয় নিশ্চিত নয় উত্তর দিনাজপুর জেলার ৯ টি বিধানসভা কেন্দ্রেই জয়ী হবেন তৃনমূল কংগ্রেসের প্রার্থীরা। উল্লেখ্য, ২০১৯ সালে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃনমূল কংগ্রেসের প্রার্থীও ছিলেন তিনি। বিজেপির কাছে পরাজয় স্বীকার করতে হয়েছিল তাঁকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবার রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে তাঁকেই ভরসা করে প্রার্থী করেছেন। প্রচার শুরু করে এদিন প্রার্থী বলেন, বাম-কংগ্রেস বা বিজেপি কারও এখানে তেমন সাংগঠনিক শক্তি নেই, তৃনমূল কংগ্রেসের গ্রাম থেকে শহর সর্বত্র সংগঠন থাকার পাশাপাশি রাজ্য সরকারের উন্নয়নের নিরিখে মানুষ তৃনমূল কংগ্রেসকেই ভোট দেবেন। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে তাঁর জয় সহজেই হবে। উত্তর দিনাজপুর জেলা তৃনমূল কংগ্রেস সভাপতি তথা রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালের দাবি শুধু রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রই নয়, উত্তর দিনাজপুর জেলায় ৯ টি বিধানসভা আসনেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীরাই জয়ী হবেন। তাঁর কথায় আগে কোনওদিন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র তৃনমূল কংগ্রেস পায়নি কিন্তু এবার তাঁর জয় নিশ্চিত।