আবারও খবরের শিরোনামে ডোনাল্ড ট্রাম্প
Connect with us

বিশ্বের খবর

আবারও খবরের শিরোনামে ডোনাল্ড ট্রাম্প

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১৩ মার্চ : আরো একবার সংবাদ শিরোনামে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ চিনের একটি ই-কমার্স সাইটে বিক্রি হচ্ছে তার ধ্যানমগ্ন মূর্তি। ভারতীয় মুদ্রায় সাদা রঙের ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) এই মূর্তির আনুমানিক মূল্য প্রায় ৪৫ হাজার টাকা।

জানা গিয়েছে, টাওবাও নামে চিনা একটি ই-কমার্স সাইটে বিক্রি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের এহেন মূর্তি। মোট দু’ধরনের মূর্তি পাওয়া যাচ্ছে চিনা ওই ই-কমার্স সাইটে। ৪.৬ মিটারের মূর্তিটির দাম ৪৪ হাজার ৭০৭ টাকা। অন্যদিকে, ১.৬ মিটারের মূর্তিটির দাম রাখা হয়েছে ৯৯৯ ইয়ান অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১১ হাজার ১৬৮ টাকা তবে দুটি মূর্তিই দেখতে একরকম। তাতে দেখা যাচ্ছে, গৌতম বুদ্ধের মতোই ধ্যানমগ্ন হয়ে রয়েছেন ট্রাম্প।মূর্তির বিক্রেতা বলেন, মেক আমেরিকা গ্রেট এগেইন (Make American Great Again) স্লোগানটি থেকেই এই ট্রাম্পের বুদ্ধ মূর্তি তৈরি করা হয়েছে। পাশাপাশি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট সবসময় বলে থাকেন, তিনি সবকিছু অন্যের তুলনায় বেশি জানেন। আর তাই সেই মূর্তি সম্পর্কেও লেখা, গৌতম বুদ্ধের তুলনায় বৌদ্ধ ধর্ম সম্পর্কে বেশি জানেন। 

Continue Reading
Advertisement