চলতি মাসেই ভারত বাংলাদেশের মধ্যে চালু হচ্ছে নতুন ট্রেন পরিষেবা
Connect with us

দেশ

চলতি মাসেই ভারত বাংলাদেশের মধ্যে চালু হচ্ছে নতুন ট্রেন পরিষেবা

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৯ মার্চ : দুই প্রতিবেশি রাষ্ট্র ভারত ও বাংলাদেশের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হচ্ছে। সেই লক্ষ্যেই আসন্ন ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দিবসে ঢাকা (Dhaka) থেকে চিলাহাটি, হলদিবাড়ি দিয়ে নিউ জলপাইগুড়ি (NJP) পর্যন্ত নতুন ট্রেন চালু হতে চলেছে।

উল্লেখ্য এর আগে দুই দেশের মধ্যে কলকাতা-ঢাকা যাত্রীবাহী বাস, কলকাতা-ঢাকা-গুয়াহাটি বাস, কলকাতা-ঢাকা-আগরতলা বাস, কলকাতা-ঢাকা, কলকাতা-খুলনা রেল চালু হয়েছে। ফলে উপকৃত হয়েছে দুই দেশের মানুষ। বাংলাদেশের রেলমন্ত্রী মহম্মদ নূরুল ইসলাম সুজন জানিয়েছেন, ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি আসার ক্ষেত্রে ভাড়া নির্ধারণ করা হয়েছে ২২০০ টাকা। তার সঙ্গে যোগ হবে ৫০০ টাকা ট্রাভেল ট্যাক্স। বাংলাদেশ রেল দফতর সূত্রে খবর, এক বছরের মধ্যে পঞ্চগড় থেকে কক্সবাজার ও মোংলা পর্যন্ত রেল যোগাযোগ চালু হবে। আরও ৫০টি স্টেশন আধুনিকীকরণ কাজ শুরু হবে। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এবার ১০০টি রেল স্টেশনকে সজ্জিত করা হবে।

Continue Reading
Advertisement