বড়সড় ডাকাতির ছক বানচাল করল পুলিশ, গ্রেফতার নয় জনের ডাকাত দল
Connect with us

জেলার খবর

বড়সড় ডাকাতির ছক বানচাল করল পুলিশ, গ্রেফতার নয় জনের ডাকাত দল

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক ,  ০৫ মার্চ : বড়সড় ডাকাতির ছক বানচাল করল পুলিশ। বৃহস্পতিবার রাতে গোপন সুত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে শিলিগুড়ির ফাঁসিদেওয়ার চটহাটের নিতাবাজার সংলগ্ন একটি পেট্টোল পাম্পের সামনে থেকে নয় জনের ডাকাত দলকে আটক করল পুলিশ।

ধৃতদের তল্লাশি চালিয়ে ৮টি মোবাইল, ২টি অটোমেটিক পিস্তল, ৮টি তাজা কার্তুজ, ১টি কাটার উদ্ধার করা হয়েছে। পুলিশ সুত্রের খবর, বৃহস্পতিবার রাতে ওই দুষ্কৃতিরা উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানা এলাকা থেকে একটি গাড়ীতে করে হাপতিয়াগছ হয়ে ফাঁসিদেওয়ার দিকে যাচ্ছিল। সেসময় পুলিশি অভিযানে চোপড়া ট্রাফিক পুলিশ ওই যাত্রীবাহী গাড়িটিকে আটক করার চেষ্টা করলে অভিযুক্তরা দ্রুতগতিতে ফাঁসিদেওয়া ব্লকের চটহাট বাঁশগাও কিশমত গ্রাম পঞ্চায়েতের তুফানডাঙ্গী এলাকা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। যদিও শেষ রক্ষা হয়নি। পুলিশ গাড়ী সহ ওই নয়জনের দুস্কৃতি দলকে গ্রেফতার করতে সক্ষম হয়।উল্লেখ্য, বেশ কয়েকদিন থেকে এলাকায় চুরি, ডাকাতির ঘটনা ঘটছিল৷ যার জেরে আতঙ্কিত ছিলেন এলাকাবাসীরা। তবে এদিন পুলিশের এই বড় সাফল্যে কিছুটা স্বস্তিতে স্থানীয়রা।

Continue Reading
Advertisement