ক্রিকেট থেকে অবসর নিলেন ইউসুফ পাঠান
Connect with us

খেলার খবর

ক্রিকেট থেকে অবসর নিলেন ইউসুফ পাঠান

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২৭ ফেব্রুয়ারি : অবশেষে ক্রিকেট জগৎকে বিদায় জানালেন প্রাক্তন অলরাউন্ডার ইউসুফ পাঠান। সব ধরণের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। ইউসুফ ২০০৭ সালে টি টোয়েন্টি এবং ২০১১ সালে পঞ্চাশ ওভারের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন।

ভারতের হয়ে ৫৭ টি একদিনের ম্যাচে দু’টি শতরান, তিনটি অর্ধ শতরানসহ ৮১০ রান করেছেন। নিয়েছেন ৩৩ টি উইকেট। টি টোয়েন্টি ফর্ম্যাটে দেশের হয়ে ২২ ম্যাচে করেছেন ২৩৬ রান। ১৩ টি উইকেট দখল করেছেন। একশোটি প্রথমশ্রেণীর ম্যাচে ইউসুফের পাঁচ’হাজার ৮২৫ রান এবং ২০১ টি উইকেট নিয়েছেন। দু’হাজার ১২ ও ১৪ সালে আইপিএল জয়ী কলকাতা নাইট রাইডার্স দলের সদস্য ছিলেন। ইউসুফের ভাই, ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান আগেই অবসর নিয়েছেন। এবার অবসর নিলেন ইউসুফও৷ তাঁর পাশাপাশি ভারতের আর এক প্রাক্তন ক্রিকেটার বিনয় কুমার শুক্রবার অবসর নিয়েছেন।