খেলার খবর
লা লিগায় মেসি ম্যাজিক, ৩-০ গোলে জয় বার্সার
নিউজ ডেস্ক , ২৫ ফেব্রুয়ারি : লা লিগায় ফের মেসি ম্যাজিক। জয়ী বার্সেলোনা। জোড়া গোল করলেন লিও মেসি নিজে। এলচেকে ৩-০ গোলে হারালো বার্সেলোনা শিবির। এরফলে শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ এবং রিয়াল মাদ্রিদ এর সঙ্গে পয়েন্টের ব্যবধান কমলো বার্সেলোনার। ২৪ টি ম্যাচ খেলে ৫০ পয়েন্ট নিয়ে তালিকায় তিন নম্বরে বার্সেলোনা।
শুরু থেকে বেশ আক্রমনাত্মক ছন্দে ছিল এলচেকে। পাল্টা প্রতি আক্রমণ জারি রেখেছিল বার্সেলোনাও। প্রথমার্ধে গোলের মুখ দেখতে পারেনি কোন শিবিরই। খুব কাছে পৌঁছেও গোল করতে ব্যর্থ হয় বার্সার তারকা ফুটবলাররা। দ্বিতীয়ার্ধে শুরুতেই আক্রমনাত্মক মেজাজে ছিল বার্সেলোনা। ম্যাচের ৪৮ মিনিট মাথায় প্রথম গোলটি করেন লিও মেসি। তাকে সহযোগিতা করেন মার্টিন ব্রেথওয়েট। এরপর ম্যাচের ৬৮ মিনিটের মাথায় বার্সার হয়ে ব্যবধান বাড়িয়ে দেন লিও মেসি। এরপর বেশ কয়েকবার আক্রমণে আসে এলচেকে। কিন্তু শেষ রক্ষা হয়নি। ম্যাচের ৭৩ মিনিটের মাথায় বার্সার হয়ে জয়সূচক গোলটি করেন জর্ডি আলবার। ম্যাচে এরপর কার্যত আশা শেষ হয়ে যায় এলচেকের। ম্যাচটি ৩-০ গোলে সহজেই জয়লাভ করে বার্সেলোনা। উল্লেখ্য, লা-লিগার এই মরশুমে মেসি মোট ১৮ টি গোল করেছেন। লা লিগায় তিন নম্বর স্থানে উঠে এলো লিও মেসির বার্সেলোনা।
