মেসি ম্যাজিকে ভর করে জয় ছিনিয়ে নিল বার্সেলোনা
Connect with us

খেলার খবর

মেসি ম্যাজিকে ভর করে জয় ছিনিয়ে নিল বার্সেলোনা

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৭ জানুয়ারী : আবারো একবার কাজ করল মেসি ম্যাজিক। মেসি ছন্দে ফিরতেই খুব সহজে জয় ছিনিয়ে নিল বার্সেলোনা। বুধবার রাতে লিওনেল মেসির জোড়া গোলের সুবাদে লা লিগায় জয় পেল বার্সেলোনা। বুধবার রাতে বিলবাওকে হারিয়ে ১৭ ম্যাচে ৩১ পয়েন্ট বার্সেলোনার। অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে লা লিগায় তিন নম্বরে দাঁড়িয়ে বার্সেলোনা। শীর্ষে থাকা অ্যাথলেটিকোর থেকে ৭ পয়েন্ট পিছিয়ে বার্সেলোনা।

ম্যাচ শুরুর প্রথমার্ধেই পিছিয়ে পড়ে বার্সেলোনা। ম্যাচ শুরুর তিন মিনিটেই উইলিয়ামসের গোলে ১-০ গোলে এগিয়ে যায় অ্যাথলেটিক বিলবাও। তবে ১৪ মিনিটেই গোল শোধ করেন দলের তরুণ ফুটবলার পেড্রি। এরপর ৩৮ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন লিও মেসি। দ্বিতীয়ার্ধে আবারো গোল করেন লিও মেসি। ম্যাচে জোড়া গোল মেসির। ম্যাচের ঠিক শেষ মিনিটে বিলবাওয়ের ইকর মুনিয়ানির গোল করলেও সমতা ফেরাতে পারেনি বিলবাও। ফলে ৩-২ গোলে ম্যাচটি ছিনিয়ে নেয় বার্সেলোনা। বিলবাওকে হারিয়ে ১৭ টি ম্যাচ খেলে ৩১ পয়েন্টে দাঁড়িয়ে বার্সেলোনা। লিগ শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ এর থেকে সামান্য পিছিয়ে তারা। অপরদিকে বার্সেলোনার প্রধান প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ ১৭ টি ম্যাচ খেলে ৩৬ পয়েন্টে দাঁড়িয়ে। তাই লা লিগা যত এগিয়ে চলেছে ততই উন্মাদনার পারদ চড়ছে সমর্থকদের মধ্যে। এখন দেখার বিষয় বিষয় শেষ হাসি হাসবে কোন ক্লাব টিম।