বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামে ম্যাচ শুরুর অপেক্ষায় ভারতীয় শিবির
Connect with us

খেলার খবর

বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামে ম্যাচ শুরুর অপেক্ষায় ভারতীয় শিবির

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২০ ফেব্রুয়ারি : আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, তারপরই সেই ঐতিহাসিক সন্ধিক্ষণের সামনে দাঁড়িয়ে ভারতীয় শিবির। ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় টেস্ট শুরু হতে চলেছে। আহমেদাবাদের নতুন ঝাঁ-চকচকে স্টেডিয়াম তৈরি করা হয়েছে।

যেটি বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম। বিশ্বের সবথেকে বড় অত্যাধুনিক মাল্টি জিম সমৃদ্ধ এই স্টেডিয়ামের কারুকার্য দেখে মুক্ত ক্রিকেট অনুরাগীরা। আর এই স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে ভারত বনাম ইংল্যান্ড এর তৃতীয় টেস্ট। যার নামকরণ করা হয়েছে মোতেরা স্টেডিয়াম। উল্লেখ্য পিঙ্ক বল টেস্ট এ আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরু করবে এই আন্তর্জাতিক মানের স্টেডিয়ামটি। পাশাপাশি স্টেডিয়ামে অনুশীলন শুরু করে দিয়েছে ভারতীয় শিবির। তবে স্টেডিয়াম এর কারুকার্য দেখে মুগ্ধ রোহিত শর্মা থেকে শুরু করে বিরাট কোহলি। অনুশীলনের মাঝে জিম সেশনেও সময় কাটাচ্ছেন ভারতীয় দলের তারকারা। ক্রিকেট অনুরাগীদের এখন অপেক্ষা নতুন এই বিশ্বমানের স্টেডিয়ামে তাদের প্রিয় দলের ম্যাচ টি দেখার। যার জন্য অপেক্ষার প্রহর গুনছেন ক্রিকেট অনুরাগীরা।

Continue Reading
Advertisement