সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় উত্তেজনা এলাকায়, তদন্তে পুলিশ
Connect with us

মালদা

সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় উত্তেজনা এলাকায়, তদন্তে পুলিশ

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , গাজোল , ২৩ ফেব্রুয়ারি : এক সোনার দোকানে দু:সাহসিক চুরির ঘটনায় উত্তেজনা ছড়ালো গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে গাজোলের আলাল অঞ্চলের উত্তরালাল ময়না বাজার এলাকায়। জানা গিয়েছে, গাজোলের আলাল অঞ্চলের উত্তরালাল ময়না বাজার এলাকায় রয়েছে মা দূর্গা জুয়েলার্স নামে একটি সোনার অলঙ্কারের দোকান।

প্রতিদিনের মতো সোমবার রাতেও দোকান বন্ধ করে বাড়ী ফিরে যায় দোকান মালিক বিজয় পাল। তবে মঙ্গলবার সকালে দোকান খুলে চুরির ঘটনা তাঁর নজরে আসে। বিজয় বাবু জানান, সোমবার গভীর রাতে দোকানের পেছনের দেওয়াল ফাটিয়ে দোকানে ঢুকে দোকানে থাকা সোনা, রুপোর গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। পাশাপাশি দোকানের ক্যাশবাক্সে থাকা নগদ এক লক্ষ ৩০ হাজার টাকাও নিয়ে গিয়েছে। মঙ্গলবার সকালে দোকানে এসে বিষয়টি নজরে আসে দোকান মালিক বিজয় পালের। চুরি যাওয়া গয়নার বাজার মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা বলে জানান দোকান মালিক। ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তেজনার সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগের ভিত্তিতে গাজোল থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলে দুষ্কৃতিরা একটি লোহার শাবল রেখে গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্কিত এলাকার অন্যান্য ব্যবসায়ীরা। ঘটনার পুর্নাঙ্গ তদন্তের দাবী জানিয়েছেন তাঁরা।