আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কর্মসূচি তৃণমূল কংগ্রেসের
Connect with us

মালদা

আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কর্মসূচি তৃণমূল কংগ্রেসের

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , রতুয়া , ২২ ফেব্রুয়ারি : বিধানসভা নির্বাচন পাখির চোখ। আর তাই তৃণমূল কংগ্রেসের নতুন স্লোগান, বাংলা নিজের মেয়েকেই চায়। সোমবার মালদা জেলার রতুয়ার ১ ও ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্দোগে নতুন এই স্লোগানের আনুষ্ঠানিক সূচনা হয়। এদিন রতুয়া এক নম্বর ব্লকের মহানন্দাটোলা এবং দু’নম্বর ব্লকের পীরগঞ্জ এলাকার তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির সূচনা করেন উপস্থিত নেতৃত্বরা। মোহাম্মদ নইমুদ্দিন, রতুয়ার বিধায়ক সমর মুখার্জী, ফজলুল হক, শাহনাজ কাদরী, মুন্না বিশ্বাস সহ অন্যান্যরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ তৃনমূল কংগ্রেসের নতুন এই স্লোগানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার তৃণমূল কংগ্রেসের রথবাড়ি কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলায় এই স্লোগানের উদ্বোধন করেন জেলা সভানেত্রী তথা রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর। তার নির্দেশ মেনে সোমবার মালদা জেলার রতুয়ার ১ ও ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্দোগে নতুন এই স্লোগানের আনুষ্ঠানিক সূচনা হয়। সোমবারে রতুয়া-১ তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ফজলুল হক বাংলা নিজের মেয়েকেই চায়, স্লোগানের বুথ স্তরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে। এদিন রতুয়া-১ ব্লকের মহানন্দাটোলা তৃণমূল কার্যালয়ে রতুয়া (৪৮) বিধানসভা কেন্দ্রের বিধায়ক সমর মুখার্জী বাংলা নিজের মেয়েকেই চায় কর্মসূচি পালন করলেন। পাশাপাশি সোমবার রতুয়া দু’নম্বর ব্লকের পীরগঞ্জ এলাকার তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির সূচনা করেন রতুয়া-২ ব্লকের তৃণমূল সভাপতি মোহাম্মদ নইমুদ্দিন। এদিন এই দুই পৃথক পৃথক কর্মসূচিতে উপস্থিত ছিলেন রতুয়া (৪৮) বিধানসভা কেন্দ্রের বিধায়ক সমর মুখার্জি, রতুয়া-১ তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ফজলুল হক, তৃণমূল নেত্রী শাহানাজ কাদরী, যুব নেতা মুন্না বিশ্বাস, দেবীপুর গ্রাম পঞ্চায়েত প্রধান পঙ্কজ মিশ্র, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তাপস সাহা সহ অন্যান্যরা। এই বিষয়ে ফজলুল হক ও বিধায়ক সময় মুখার্জি জানান, ২০২১ বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের নতুন স্লোগানের উদ্বোধন করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জেলার পর রতুয়া-১ ব্লকের বালুপুর ও মহানন্দাটোলা তৃণমূল কার্যালয়েও আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো এই কর্মসূচির। সারা জেলাসহ রাজ্যজুড়ে উন্নয়ন চলছে। আসন্ন বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা।