বিধানসভা ভোটের আগেই রাজ্যে আসছে ১২৫ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী, প্রস্তুতি শুরু উত্তর দিনাজপুর জেলাতেও
Connect with us

রাজ্যের খবর

বিধানসভা ভোটের আগেই রাজ্যে আসছে ১২৫ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী, প্রস্তুতি শুরু উত্তর দিনাজপুর জেলাতেও

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২০ ফেব্রুয়ারি : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দিনক্ষন ঘোষনার আগেই প্রথম ধাপে রাজ্যে আসতে চলেছে ১২৫ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী। সূত্রের খবর জওয়ানদের কোভিড ভ্যাক্সিন প্রদান ও এলাকার পরিবেশ,পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উত্তর দিনাজপুর জেলাতেও কেন্দ্রীয় বাহিনীর থাকা এবং অন্যান্য কাজের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে পুলিশ প্রশাসন। উল্লেখ্য গত লোকসভা নির্বাচনে প্রথমে চারশো চল্লিশ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা হয়েছিল রাজ্যে। পরে তা ৭৭০ কোম্পানীতে পৌঁছায়। এবারের বিধানসভা নির্বাচনের দিনক্ষন ঘোষনার আগেই রাজ্যে ১২৫ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করতে চলেছে কেন্দ্র। প্রথম দফায় বি এস এফ, সি আর পি, ইন্দো-তিব্বত বাহিনী, এস এস বি, সি আই এস এফ জওয়ানদের মোতায়েন করা হবে। করোনা পরিস্থিতিতে কেন্দীয় বাহিনীর জওয়ানদের থাকার বিষয়ে বাড়তি সতর্কতা মূলক ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেওয়া হয়েছে৷ কেন্দ্রীয় বাহিনীর আগমন কে ঘিরে প্রস্তুতি নিতে শুরু করেছে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। কোন কোন স্কুল,কলেজে তাদের রাখা হবে তার তালিকা তৈরী করে প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। জওয়ানদের জন্য পানীয় জল, শৌচালয় তৈরীর কাজও শুরু হয়েছে। রায়গঞ্জ পুলিশ জেলা সুপার সুমিত কুমার বলেন,” কেন্দ্রীয় জওয়ানদের থাকা, গাড়ি ও অন্যান্য পরিকাঠামোর তৈরীর কাজ শুরু হয়ে গিয়েছে। কবে বা কত বাহিনী জওয়ান আসবে সেবিষয়ে সুনির্দিষ্ট তথ্য না থাকলেও সবধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।