সরস্বতী পুজো উপলক্ষে নানান কর্মসূচি গ্রহণ পুজো উদ্যোক্তাদের
Connect with us

উত্তর দিনাজপুর

সরস্বতী পুজো উপলক্ষে নানান কর্মসূচি গ্রহণ পুজো উদ্যোক্তাদের

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ১৯ ফেব্রুয়ারি : সরস্বতী পুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হলো উত্তর দিনাজপুর জেলার ইটাহারে। বৃহস্পতিবার সন্ধ্যায় ইটাহার থানার দুর্গাপুর অঞ্চলের বিবাদী সংঘের পরিচালনায় দুর্গাপুর হাটখোলা ক্লাব প্রাঙ্গণে সরস্বতী পুজো উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্থানীয় এবং বহিরাগত শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। পাশাপাশি এলাকার দুঃস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় আয়োজকদের তরফে। এদিনের কর্মসূচিতে ইটাহারের বিধায়ক অমল আচার্য্য, পঞ্চায়েত প্রধান প্রশান্ত সরকার, অমিত গাঙ্গুলি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রতি বছরই সরস্বতী পুজো উপলক্ষে নানান কর্মসূচি গ্রহণ করে থাকে ইটাহার থানার দুর্গাপুর অঞ্চলের বিবাদী সংঘের সদস্যরা। এবছরও সরস্বতী পূজা উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ক্লাবের সদস্যরা। পাশাপাশি এলাকার দুঃস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ কর্মসূচিও নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। বিগত দুইদিন ধরে চলা ইটাহার থানার দুর্গাপুর অঞ্চলের বিবাদী সংঘের পরিচালনায় দুর্গাপুর হাটখোলা ক্লাব প্রাঙ্গণে সরস্বতী পূজা উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত শিল্পীরা অনুষ্ঠান পরিবেশন করেন। পাশাপাশি এদিনের অনুষ্ঠানের মঞ্চ থেকে এলাকার দুঃস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণও করা হয়। ক্লাবের এক সদস্য জানিয়েছেন, প্রতিবছরই সরস্বতী পুজো উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকে ক্লাবের সদস্যরা।এবছরও একইরকমভাবে কর্মসূচি নেওয়া হয়েছে। অনুষ্ঠানের শেষ দিনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন স্থানীয় এবং বহিরাগত শিল্পীরা। পাশাপাশি এলাকার দুঃস্থ মানুষের মুখে হাসি ফোটাতে ক্লাব প্রাঙ্গণে একটি বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। বেশ কয়েকজন দুঃস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা। এদিনের কর্মসূচিতে ইটাহারের বিধায়ক অমল আচার্য্য, পঞ্চায়েত প্রধান প্রশান্ত সরকার, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অমিত গাঙ্গুলি, পঞ্চায়েতের সদস্য মনিন্দ্রনাথ রায়, পঞ্চায়েত সমিতির দলনেতা নজিবর রহমান, ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি অশোক দাস, বিনয় সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।