পুলিশ কর্মীদের জন্য কল্পতরু পুলিশমন্ত্রী, দীর্ঘদিনের দাবি মানল রাজ্য
Connect with us

রাজ্যের খবর

পুলিশ কর্মীদের জন্য কল্পতরু পুলিশমন্ত্রী, দীর্ঘদিনের দাবি মানল রাজ্য

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১২ ফেব্রুয়ারি : নির্বাচনের আগে দীর্ঘদিনের দাবি পূরণ হল পুলিশ কর্মীদের। বৃদ্ধি হল ছুটি সহ বেতন। মূলত পুলিশের ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট ও অ্যাসিস্ট্যান্ট কমিশনারের অধঃস্তন পদে কর্মরত পুলিশ কর্মীদের আর্থিক সমস্যার সমাধান করে দিলেন পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য এতদিন ৫২ দিনের মূল বেতন ও মহার্ঘ ভাতা সহ টাকা পেতেন পুলিশ কর্মীরা। দাবি ছিল, এই টাকার পরিমাণ আরও বাড়ানো হোক। শেষমেশ সেই দাবির পুরোটা না হলেও আংশিক পূরণ করল রাজ্য। বুধবারই নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কলকাতা পুলিশের ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট ও অ্যাসিস্ট্যান্ট কমিশনারের অধঃস্তন সমস্ত অফিসার ও কর্মী এখন থেকে ৫২ দিনের পরিবর্তে ৬০ দিনের ছুটি বাবদ বেতন ও মহার্ঘ ভাতা পাবেন ৷ এই নিয়ম খুব তাড়াতাড়ি লাগু হবে বলেও সেই নির্দেশে জানানো হয়েছে৷ কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের একটি অনুষ্ঠানে এই সুযোগ সুবিধার কথা ঘোষণা করেছিলেন৷ এব্যাপারে প্রস্তাবে সম্মত হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখরও।

Continue Reading
Advertisement