ঘর থেকে একই পরিবারের তিন সদস্যের ঝুলন্ত দেহ উদ্ধার, উত্তেজনা এলাকাজুড়ে
Connect with us

রাজ্যের খবর

ঘর থেকে একই পরিবারের তিন সদস্যের ঝুলন্ত দেহ উদ্ধার, উত্তেজনা এলাকাজুড়ে

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১০ ফেব্রুয়ারি : নিজেদের বাড়ী থেকে একই পরিবারের তিন সদস্যের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় উত্তেজনা ছড়ালো গোটা এলাকায়। বুধবার সকালে জোঁকা-র ঠাকুরপাড়া রোডে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। মৃতরা সম্পর্কে তাঁরা বাবা-মা ও ছেলে। তাঁদের নাম চন্দ্রব্রত মণ্ডল (৫০), মায়ারানি মণ্ডল (৪৫) ও তাঁদের ছেলে সুপ্রিম মণ্ডল (২৮)।

চন্দ্রব্রত মণ্ডল বিধানসভার গ্রুপ ডি কর্মী ছিলেন। স্ত্রী মায়ারানি মণ্ডল গৃহবধূ এবং ছেলে সুপ্রিয় মণ্ডল পেশায় ইঞ্জিনিয়ার। সে ভিন রাজ্যে কর্মরত হলেও সম্প্রতি তিনি কাজ ছেড়ে কলকাতায় ফিরে আসেন। তবে এই ঘটনা আত্মহত্যা নাকি খুন তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহ গুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। জোকার মণ্ডলপাড়া এলাকার ওই বাড়ি থেকে বুধবার সকালে স্থানীয়রা কারও সাড়া-শব্দ পাচ্ছিলেন না। প্রতিবেশীরা ডাকাডাকি করেও কোনও আওয়াজ পাননি। সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেওয়া হলে ঠাকুরপুকুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে বাড়িতে ঢুকলে চাঞ্চল্যকর ঘটনাটি প্রকাশ্যে আসে। ছাদের পাশের একটি ঘরের সিলিং থেকে ঝুলছে তিনজনের মৃতদেহ।

তিনজনই একসাথে আত্মঘাতী হয়েছেন নাকি তাঁদের কেও খুন করে ঝুলিয়ে দিয়েছে, তা তদন্ত শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্থানীয়দের। তদন্তের জন্যে মৃতদের ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। শেষবার তাঁরা কাকে ফোন করেছিলেন, কিংবা ফোনে কারও সঙ্গে বচসা হয়েছিল কিনা, সেসবই খতিয়ে দেখা হচ্ছে। প্রতিবেশীদের কাছেও জানতে চাওয়া হচ্ছে, সম্প্রতি ওই বাড়িতে পরিবারের মধ্যে কিংবা বাইরের কারও সঙ্গে কোনও ঝামেলা হয়েছিল কি না তারও তদন্ত শুরু করেছে পুলিশ৷ মর্মান্তিক এই ঘটনায় শোকের আবহ ছড়িয়েছে এলাকাজুড়ে।